সংবাদ শিরোনাম :
রংপুরের গঙ্গাচড়ায় ঘাঘট নদীতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই- ফেন্সি এমপি রংপুরে জ্বালানি কম দেওয়ায় ওমর ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা সাভারে ছাদ থেকে ফেলে ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ: পীরগাছা থানা ঘেরাও জুলাই বীরদের কর্মসংস্থানে প্রধানমন্ত্রীর রিকশা ও অটোরিকশা উপহার জ্বালানি খাতকে অস্থিতিশীল করার নেপথ্যে একটি চক্র সক্রিয়: প্রধানমন্ত্রী পুলিশের পোশাকে অভিযানে বাদী, ছাদ থেকে ফেলে ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ তনু হত্যা মামলার জামিন বাতিলের পর সাবেক সেনাসদস্য হাফিজুর গ্রেফতার  রংপুর লাইনচ্যুত বুড়িমারি লোকাল ট্রেন: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন “ভারত যদি বন্ধু হও হাসিনাকে ফেরত দাও” ছাত্রদলের স্লোগানে উত্তাল রোকেয়া বিশ্ববিদ্যালয়
কাজে ফিরলেন নুসরাত ফারিয়া

কাজে ফিরলেন নুসরাত ফারিয়া

 

স্টাফ করসপন্ডেন্ট,রংপুর।।বাতায়ন২৪ডটকম।।

গত মাসে বেশ খারাপ সময় পার করেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার ও পরবর্তীতে কারাগার পর্যন্ত যেতে হয় তাকে। ১৮ই মে গ্রেপ্তার হওয়া ফারিয়া কারাগার থেকে জামিনে মু্‌ক্ত হন ২০শে মে। তবে, কারাগার থেকে বের হয়ে বেশ ভেঙে পড়েন তিনি। কারণ জীবনে প্রথমবার এ ধরনের ঘটনার মুখোমুখি হয়েছেন। যার কারণে স্বাভাবিক কাজে এতদিন মনোযোগী হতে পারেননি এ নায়িকা। এদিকে, ধীরে ধীরে এখন কাজে মনোযোগী হওয়ার চেষ্টা করছেন ফারিয়া। তারই ধারাবাহিকতায় ফারিয়া গতকাল নিজের কয়েকটি ছবি প্রকাশ করে নতুন কাজে ফেরার ঘোষণা দিলেন। সবশেষ গত রোজার ঈদে মুক্তি পেয়েছিল তার অভিনীত সিনেমা ‘জ্বিন-৩’। সে ছবিটি বেশ ভালোই আলোচনায় আসে। ফারিয়ার পারফর্ম করা ‘কন্যা’ গানটিও পায় জনপ্রিয়তা। এবার একমাস পর কাজে ফিরেছেন ফারিয়া। ছবিতে তাকে দেখা গেছে মাইক্রোফোন হাতে তিনি। বেশ উচ্ছ্বসিত মনে হচ্ছে তাকে। যেন নিজ জায়গায় ফিরতে পেরে প্রাণ ফিরে পেয়েছেন তিনি। ফারিয়া নিজেই ক্যাপশনে জানান, একমাস পর কাজে ফিরেছেন। যদিও কোন কাজের মাধ্যমে ফিরলেন সেটা জানাননি। তবে ভক্তদের অনেকেই মন্তব্য করেছেন, নতুন গানে হয়তো ফারিয়া ফিরছেন। তারই কণ্ঠ দিচ্ছেন। আবার অনেকে বলছেন, নতুন সিনেমার ডাবিংয়ে বোধহয় অংশ নিচ্ছেন ফারিয়া। এদিকে, এর আগে নতুন গান ও সিনেমার কথা জানিয়েছিলেন ফারিয়া। দ্রুতই তার কণ্ঠে নতুন আরও একটি গান প্রকাশ পাবে।

বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com