সংবাদ শিরোনাম :
ভুরুঙ্গামারীতে ইউনিয়ন আওয়ামীলীগের ২ নেতা গ্রেফতার কার্টুনিস্টকে ধন্যবাদ জানালেন তারেক রহমান গণভোটই হবে ফ্যাসিবাদ প্রতিরোধের প্রধান হাতিয়ার: আলী রীয়াজ কেন আলোচনায় জেফার-রাফসান? এরশাদের সমাধিতে জেলা ছাত্র সমাজের শ্রদ্ধা স্বামীর বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা লুন্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট বাড্ডায় নাহিদ ইসলামের অফিস নয়, গুলি হয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগামী নির্বাচনেমার্কার ব্যালটে যাকে ইচ্ছা তাকে ভোট দিন, গণভোটে হ্যাঁ দিন, গণভোটের মার্ক টিক চিহ্ন: আলী রীয়াজ জুলাই সনদের প্রত্যেকটি প্রস্তাব বাস্তবায়ন করবে বিএনপি
উপজেলা পরিষদের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

উপজেলা পরিষদের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট দিনাজপুর।।বাতায়ন২৩ডটকম।।

দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা চত্বরের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) দুপুর দেড়টার দিকে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুই শিশু হলেন হুগলিপাড়া গ্রামের মোসফিকা আক্তার মিম (৯) ও আছিয়া মোবাস্বিরা (৮)। তারা দুজনই আনোয়ারুল হিফজুল কোরআন মাদরাসার শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা যায়, তারা দুজন প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে মাদরাসায় যায়। দুপুর সাড়ে ১২টার দিকে মাদরাসা থেকে টিফিনের সময় বাড়ি এসে প্রতিবেশী আরও দুই শিশুসহ চারজন মিলে উপজেলা পরিষদ চত্বরে গোসল করতে যায়। পরে ওই দুই শিশু ফিরে গেলেও মোসফিকা আক্তার মিম এবং আছিয়া মোবাস্বিরা বাসায় যায়নি।

এসময় বাড়ির লোকজন ওই দুই শিশুকে দেখতে পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুর থেকে দুজনকে জড়িয়ে ধরা অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।

উপজেলা নির্বাহী কর্মকতা মো. সাদ্দাম হোসেন বলেন, আমরা উপজেলা প্রশাসন শোকাহত। তাদের স্মরণে তাৎক্ষণিকভাবে উপজেলার সব কার্যক্রম স্থগিত করেছি। পুকুরের চারপাশ ঘিরে দেওয়া হবে। এখন থেকে এই পুকুরে গোসল বন্ধ। রাত ৮টার পর থেকে উপজেলা পরিষদের গেট বন্ধ থাকবে।

ওই মাদরাসার পরিচালক হাফেজ মাহবুব হোসেন বলেন, তারা দুজনই মেধাবি শিক্ষার্থী ছিল।

বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com