সংবাদ শিরোনাম :
রংপুর মহানগরীর হারাগাছে রাজমিস্ত্রীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে সপরিবারে শিক্ষককে হত্যার প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ: খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে নিজ বাড়ি থেকে সাবেক শিক্ষক এবং তার স্ত্রী, ছেলে মেয়ের লাশ উদ্ধার: গ্রেফতার ২ রংপুরে নিজ বাড়ি থেকে জেলা স্কুলের সাবেক শিক্ষক তার স্ত্রী ও ছেলে মেয়ের লাশ উদ্ধার বদরগঞ্জে সুধাংশুর বেপরোয়া মাদক সিন্ডিকেট: বাধা দেয়ায় গ্রামবাসীর ওপর হামলা ভারতকে সীমান্ত হত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খান তেল-গ্যাসসহ নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আনার আহ্বান মিয়া গোলাম পরওয়ারের ২৪ এর জুলাই আন্দোলনে যে হত্যাকান্ড ঘটেছে তা রাষ্ট্রীয় মানবাধিকার লংঘন: অতিরিক্ত ডিআইাজি- আব্দুর রাজ্জাক রাষ্ট্রপতি ও মহাসচিবকে স্বাগত জানিয়ে রংপুর মহানগর বিএনপির শুভেচ্ছা মিছিল: উন্নয়ন বৈষম্য দূর হওয়ার প্রত্যাশা হারাগাছে ঈমাম মুয়াজ্জিনের সাথে প্রতারণার অভিযোগে শোকজ বিএনপি নেতা
নদীতে ডুবে একসঙ্গে প্রাণ গেল ভাই-বোনের

নদীতে ডুবে একসঙ্গে প্রাণ গেল ভাই-বোনের

  1. নদীতে ডুবে একসঙ্গে প্রাণ গেল ভাই-বোনের

স্টাফ করেসপন্ডেন্ট কুড়িগ্রাম।।বাতান২৪ডটকম।।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ফুলকুমার নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (১৫ জুন) সকাল ১১টার দিকে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের পশ্চিম রায়গঞ্জ বালাবাড়ী এলাকাসংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো ইব্রাহীম আলী (৮) ও তাবাসসুম (৯)। সম্পর্কে তারা মামাতো ও ফুফাতো ভাই-বোন বলে জানা গেছে।

নিহত ইব্রাহীম একই এলাকার আজিজুর রহমানের ছেলে এবং তাবাসসুম আব্দুর রহমানের মেয়ে।

নদিতে গোসল সল কতে নেমে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইব্রাহীম, তাবাসসুম ও প্রতিবেশী আল-আমিনের ছেলে মাহাবুবুর রহমান বাড়ির পাশের ফুলকুমার নদীতে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে খালে পড়ে যায়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের মধ্যে মাহাবুর রহমানকে জীবিত উদ্ধার করেন। প্রায় আধাঘণ্টা উদ্ধার অভিযান শেষে প্রথমে শিশু তাবাসসুমকে উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে তাকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে তাবাসসুমকে উদ্ধারের ঘণ্টা খানেক পরে অপর শিশু ইব্রাহীমের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা। তিনি জানান, খবর পেয়ে  ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।

এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com