সংবাদ শিরোনাম :
রংপুর মহানগরীর হারাগাছে রাজমিস্ত্রীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে সপরিবারে শিক্ষককে হত্যার প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ: খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে নিজ বাড়ি থেকে সাবেক শিক্ষক এবং তার স্ত্রী, ছেলে মেয়ের লাশ উদ্ধার: গ্রেফতার ২ রংপুরে নিজ বাড়ি থেকে জেলা স্কুলের সাবেক শিক্ষক তার স্ত্রী ও ছেলে মেয়ের লাশ উদ্ধার বদরগঞ্জে সুধাংশুর বেপরোয়া মাদক সিন্ডিকেট: বাধা দেয়ায় গ্রামবাসীর ওপর হামলা ভারতকে সীমান্ত হত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খান তেল-গ্যাসসহ নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আনার আহ্বান মিয়া গোলাম পরওয়ারের ২৪ এর জুলাই আন্দোলনে যে হত্যাকান্ড ঘটেছে তা রাষ্ট্রীয় মানবাধিকার লংঘন: অতিরিক্ত ডিআইাজি- আব্দুর রাজ্জাক রাষ্ট্রপতি ও মহাসচিবকে স্বাগত জানিয়ে রংপুর মহানগর বিএনপির শুভেচ্ছা মিছিল: উন্নয়ন বৈষম্য দূর হওয়ার প্রত্যাশা হারাগাছে ঈমাম মুয়াজ্জিনের সাথে প্রতারণার অভিযোগে শোকজ বিএনপি নেতা
রংপুরে মাহিগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল চালক নিহত

রংপুরে মাহিগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট রংপুর।।বাতায়ন২৪ডটকম।।

রংপুরে মাহিগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায়  এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় কাভাড ভ্যান  চালক পলাতক থাকলেও ভ্যানটি আটক করেছে পুলিশ।

রোববার (১৫ জুন) দুপুর ১২টার রংপুর নগরীর মাহিগঞ্জ কলেজের সামনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত মোটরসাইকেল চালক লালকুঠি  মোড় শাহীপাড়া এলাকার শাহ আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহিগঞ্জ কলেজের সামনে প্রথমে অটোর ধাক্কায় মোটরসাইকেল চালক আকিজ কোম্পানির কাভার্ড ভ্যানের পিছনের চাকায় পরে যায়। সঙ্গে সঙ্গে মোটরসাইকেল চালকের ওপর দিয়ে কাভার্ড ভ্যানের পেছনের চাকা উঠে যায়। ঘটনাস্থলে মারা যায় মোটরসাইকেল চালক।

মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, ঘটনার পরপরই আকিজ কোম্পানির কাভার্ড ভ্যান আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাতায়ন২৪ ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com