সংবাদ শিরোনাম :
রংপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ‘ঘরে ঘরে খবর দে-ভাইভা প্রথার কবর দে, বেশি মার্ক ভাইভায়- দলের লোকে চাকরি পায়,’ শ্লোগানে উত্তাল বেরোবি পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কর্তন, ৮ লাখ টাকার ক্ষতির দাবি ইসলাম অমুসলিমদের ওপর নির্যাতন বা বৈষম্য সমর্থন করে না: রংপুরে চরমোনাই পীর রংপুরে চাঞ্চল্যকর চার খুন: ১৩ দিন পর ফরেনসিক ল্যাবে জব্দকৃত আলামত, নজর এখন ডিএনএ পরীক্ষায় রংপুরে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী আনাস ইয়াবাসহ গ্রেফতার ইউএনও আমার দুই গ্রেড নিচে চাকুরি করে: পীরগাছা সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে দাম্ভিকতার অভিযোগ সকল ষড়যন্ত্র উপেক্ষা করে তারেক রহমানের প্ল্যান বাস্তবায়নে তৃণমূল বিএনপি: পীরগঞ্জে সাইফুল ইসলাম রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা বাটুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল রংপুরে জাতীয় উদ্যোক্তা সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
সুন্দরগঞ্জে অসহায়-দুস্থ নারীদের মাঝে শাড়ি বিতরণ

সুন্দরগঞ্জে অসহায়-দুস্থ নারীদের মাঝে শাড়ি বিতরণ

 

 

হাবিবুল্লাহ সরকার,  সুন্দরগঞ্জ (গাইবান্ধা)

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চরাঞ্চলের বিধবা, অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী নারীদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে উপজেলার বেলকা ইউনিয়নের মহিষবান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই শাড়ি বিতরণ করা হয়। রোটারী ক্লাব অব উত্তরা, ঢাকা-এর ব্যবস্থাপনায় এবং রিয়েল চেঞ্জ অব বাংলাদেশ (আরসিবি)-এর সহযোগিতায় ২০ জন নারীকে এই শাড়ি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব উত্তরার সদস্য রোটারীয়ান আব্দুল্লাহ আল মামুন, রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপন্ডেন্ট এবং রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান, আরসিবির উপদেষ্টা হুমায়ুন কবির, গণমাধ্যমকর্মী ও আরসিবির উপদেষ্টা সুদীপ্ত শামীম, আরসিবির সভাপতি হাবিবুল্লাহ্ সরকার, অর্থ সম্পাদক আতিকুর রহমান, সদস্য মো. মেহেদী হাসান, নুরুন্নবী মিয়া, রাকিবুল সরকার রাকিব প্রমূখ।

শাড়ি পেয়ে আনন্দিত রাবেয়া বেগম বলেন, ‘এই বয়সে কেউ খোঁজ নেয় না। ঈদের সময় নতুন শাড়ি পেয়ে খুব ভালো লাগছে। আল্লাহ যেন এই ভালো মানুষগুলোর মঙ্গল করেন।’ লাইজু বেগম বলেন, ‘আমার নিজের কেনার সামর্থ্য ছিল না। হঠাৎ শাড়ি পেয়ে খুব খুশি হয়েছি। অনেক দিন পর মনে হলো, কেউ আমাদের কথাও ভাবে।’

রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপন্ডেন্ট সরকার মাজহারুল মান্নান বলেন, ‘সমাজের অবহেলিত ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো একান্তই মানবিক কর্তব্য। তাদের জীবনে একটু ভালোবাসা, সম্মান এবং সহায়তা পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। এই ধরনের উদ্যোগ মানুষের জীবনে আশার আলো জ্বালায় এবং সমাজে সাম্যের বীজ বপন করে। আমি আনন্দিত ও কৃতজ্ঞ যে, এমন এক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পেয়েছি, যা মানুষের জন্য সত্যিকার অর্থে পরিবর্তন বয়ে আনতে পারে।’

রোটারী ক্লাব অব উত্তরার সদস্য রোটারীয়ান আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে যদি কারও মুখে একটুখানি হাসি ফোটানো যায়, সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।’

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com