সংবাদ শিরোনাম :
প্রিপেইড মিটার বাতিল না হলে রংপুরে গণপ্রতিরোধের হুঁশিয়ারি এএসআই নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতের নির্দেশ রেঞ্জ ডিআইজির শাশুড়িকে সম্মান করতে বলায় বাবাকে হত্যা, দুই দিন পর থানায় ছেলের আত্মসমর্পণ রংপুরে মাদক সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিল ভ্রাম্যমান আদালত ভোররাতে গাঁজা পাচারকালে এসআরবি’র জালে ৪.৩ কেজিসহ ২ কারবারি পীরগাছায় সারের ডিলার নিয়োগে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক যুক্তরাষ্ট্রে তারেক রহমানের পাঁচ দিনের সফরে কী কী হলো বিশ্বখ্যাত অর্থনীতিবিদ ড. মাসুম বিল্লাহ পেলেন ‘লিডার অব দ্য ইসলামিক ইকোনমি অ্যাওয়ার্ড’ কালভার্টের নিচে মিলল বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ম্যাগাজিন
২০২১ সালের মধ্যে চালকবিহীন গাড়ি আনছে যুক্তরাজ্য

২০২১ সালের মধ্যে চালকবিহীন গাড়ি আনছে যুক্তরাজ্য

ফাইল ছবি

২০২১ সালের মধ্যে চালকবিহীন গাড়ি আনছে যুক্তরাজ্য। দেশটির অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বুধবার বাজেট ঘোষণার সময় এ তথ্য জানিয়েছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং যুক্তরাজ্যের রাস্তায় চালকবিহীন গাড়ি আনতে ৭৫ মিলিয়ন পাউন্ডস তহবিল ঘোষণা করেন তিনি। খবর এএফপি।

গাড়ি শিল্পে চালকবিহীন গাড়ি সম্পর্কে নতুন ঘোষণা দেবেন হ্যামন্ড। ২০৩৫ সালের মধ্যে আনুমানিক ২৮ বিলিয়ন পাউন্ড ব্যয় করবে সরকার। রোববার মন্ত্রণালয়ের কার্যালয় থেকে নতুন বাজেট প্রকাশিত হয়েছে এবং তিন বছরের মধ্যেই ব্রিটেনের রাস্তায় চালকবিহীন গাড়ি চলার ঘোষণা দেয়া হয়েছে।

ব্রেক্সিট ইস্যু নিয়ে বেশ চাপের মধ্যেই এই বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। পুরো দেশে ইলেক্ট্রিক কার চার্জ পয়েন্ট নির্মাণের জন্য বিভিন্ন কোম্পানিকে ৪শ পাউন্ড দেয়া হবে বলেও জানানো হয়েছে।

কারিগরী শিল্পকে গুরুত্ব দিয়ে ৭৫ মিলিয়ন পাউন্ড ব্যয়ের পরিকল্পনা করছে সরকার এবং ৫জি টেকনোলজি উন্নয়নে ১৬০ মিলিয়ন ডলার ব্যয় করা হবে বলে জানানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com