সংবাদ শিরোনাম :
রাবি শিক্ষার্থীকে মারধর: উত্তপ্ত রাজশাহী, ৪ আরএনবি সদস্য বরখাস্ত রংপুরের চার খুন: ডিএনএ পরীক্ষায় নতুন অগ্রগতি, সিআইডি ল্যাবে নেওয়া হচ্ছে দুই আসামিকে সংখ্যাগরিষ্ঠতার ভূত চেপেছে বিএনপির ঘাড়ে: গোলাম পরওয়ার গণভোটের গণরায় কার্যকর করতে হবে-রংপুরে মামুনুল হক বিএনপি যে মন্ত্রিসভা করেছে সেটা বিএনপির নয়, এটা ভারতের এবং হাসিনার মন্ত্রিসভা’ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ ৮ দফা দাবি, রংপুর থেকে ‘প্রথম বিদ্রোহের’ হুঁশিয়ারি নাহিদ ইসলামের হাসিনার পথে হাঁটলে পরিণতিও একই হবে: ডা.শফিকুর রহমান বেরোবিতে ছাত্র ফেডারেশনের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন রংপুরে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে ‘মুয়াজ্জিন’কে অশ্রুসিক্ত বিদায় দিলেন এলাকাবাসী আমরা জানতাম বিএনপি এসে এই মোনাফেকীটা করবে -শিবির সভাপতি

সাদা পাথরের পর্যটকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট সিলেট।।বাতায়ন২৪ডটকম।।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্রে ধলাই নদীর উৎসমুখে গোসল করতে নেমে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে।

নিহত ওই পর্যটকের নাম মেহেদী হাসান ইমন (১৬)। সে সিলেট নগরীর লালা দীঘিরপার এলাকার বাসিন্দা জামাল মিয়ার ছেলে।

সাদাপাথরের দায়িত্বে থাকা ট্যুরিস্ট পুলিশের ওসি অভিরঞ্জন দেব ও ফটোগ্রাফার আলমগীর নিলয় জানায়, সোমবার দুপুরে বন্ধুদের সঙ্গে সাদাপাথরে ভ্রমণে এসেছিল মেহেদী হাসান ইমন। গ্রীষ্মের তপ্ত দুপুরে প্রশান্তির জন্য বন্ধুদের সঙ্গে সাদাপাথরের স্বচ্ছ নীল জলে গোসল করতে নামেন। হঠাৎ একপর্যায়ে পানির প্রবল স্রোতে সে তলিয়ে যায়। এরপর খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে‌ প্রত্যক্ষদর্শীরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, সাদাপাথর পর্যটনকেন্দ্রে পানিতে ডুবে মেহেদী হাসান ইমন নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ওই পর্যটকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাতায়ন টোয়েন্টিফোর ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com