সংবাদ শিরোনাম :
ভুরুঙ্গামারীতে ইউনিয়ন আওয়ামীলীগের ২ নেতা গ্রেফতার কার্টুনিস্টকে ধন্যবাদ জানালেন তারেক রহমান গণভোটই হবে ফ্যাসিবাদ প্রতিরোধের প্রধান হাতিয়ার: আলী রীয়াজ কেন আলোচনায় জেফার-রাফসান? এরশাদের সমাধিতে জেলা ছাত্র সমাজের শ্রদ্ধা স্বামীর বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা লুন্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট বাড্ডায় নাহিদ ইসলামের অফিস নয়, গুলি হয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগামী নির্বাচনেমার্কার ব্যালটে যাকে ইচ্ছা তাকে ভোট দিন, গণভোটে হ্যাঁ দিন, গণভোটের মার্ক টিক চিহ্ন: আলী রীয়াজ জুলাই সনদের প্রত্যেকটি প্রস্তাব বাস্তবায়ন করবে বিএনপি
জলঢাকায় পারিবারিক কলহের জেরে যুবকের রহস্যজনক মৃত্যু

জলঢাকায় পারিবারিক কলহের জেরে যুবকের রহস্যজনক মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট,রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
রিপন ইসলাম শেখ, নীলফামারী:  নীলফামারীর জলঢাকা উপজেলায় পারিবারিক কলহের জেরে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম বাদশা মিয়া (২৪)। তিনি উপজেলার গোলমুন্ডা আনছারীয়া গ্রামের আমিনুর রহমানের ছেলে। বুধবার (৪ জুন) রাতে এ ঘটনা ঘটে মিরগঞ্জ ইউনিয়নের আরাজী পাঠান পাড়া গ্রামে।

জানা গেছে, আট মাস আগে বাদশা মিয়ার সঙ্গে একই উপজেলার মিরগঞ্জ পাঠান পাড়ার মোহসিন আলীর মেয়ে মৌসুমি আক্তার ওরফে সুমি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই দম্পতির মধ্যে পারিবারিক কলহ চলছিল। মাসখানেক আগে স্ত্রী মৌসুমি বাবার বাড়িতে চলে আসেন। মাঝে মাঝে বাদশা মিয়া শ্বশুরবাড়িতে যেতেন।

ঘটনার দিন সন্ধ্যায় বাদশা মিয়া শ্বশুরবাড়িতে গিয়ে কিছুক্ষণ থেকে জলঢাকা বাজারে নিজের কর্মস্থলে যান। রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে তিনি আবার শ্বশুরবাড়িতে ফিরে আসেন। পরিবারের দাবি, ওই সময় তিনি বমি করছিলেন এবং মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্বশুর মোহসিন আলী ঘটনার কথা পুলিশকে জানান। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং জানায়, শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই, তবে ডান হাতে লালচে দাগ ছিল।

জলঢাকা মিরগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক রাজু সরকার জানান, একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com