সংবাদ শিরোনাম :
মির্জা ফখরুলের বৈষম্যমূলক বক্তব্যের প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। রংপুরে দেয়া মির্জা ফখরুলের বক্তব্য প্রত্যাহারের দাবি জামায়াত এমপিদের “রংপুরে ইনোভারের বিজনেস মিট ও মতবিনিময় সভা অনুষ্ঠিত” রংপুর এসপি অফিস ঘেরাও করে পুলিশ লাইন্সের শিক্ষার্থীদের শ্লোগান এবি পার্টির রংপুর জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা কমিটি না মেধা, মেধা মেধা, কোটা গেছে যে পথে কমিটি যাবে সেপথে’ শ্লোগানে উত্তাল রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে চাকরি স্থায়ীকরণের দাবিতে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর কর্মচারীদের মানববন্ধন বাংলা শিক্ষার পাশাপাশি আরবি শিক্ষা, ২৫ শিক্ষার্থীর কুরআনের সবক গ্রহণ রংপুরের গঙ্গাচড়ায় ঘাঘট নদীতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই- ফেন্সি এমপি
জিম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে রংপুর জাপার বিক্ষোভ

জিম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে রংপুর জাপার বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেড রংপুর।।বাতায়ন২৪ ডটকম।।

অন্তর্বর্তীকালীন সরকারের মদদপুষ্ট এনসিপি এবং তার সহযোগী কর্তৃক জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে রংপুরে  বিক্ষোভ মিছিল করেছে জাতীয় পার্টি।

শনিবার (৩১ মে) বিকেল ৪ টায় রংপুর জাতীয় পার্টির  কার্যালয়ের সামন থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়।

এ সময় জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতারা বলেন, মব জাষ্টিসের নামে লুটপাট ও ভাঙ্গচুর, এটা সভ্য দেশে হতে পারে না। সাধারণ মানুষ নিরাপদে ঘরে ঘুমাতে পারে না। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পারবে এই ভরসা জাতীয় পার্টির নেই।

তারা আরও বলেন, যারা নতুন দল গঠন করে মব জাস্টিসজের নামে দেশের আইনশৃঙ্খলা অবনতি ঘটিয়ে যাচ্ছে তাদের আইনের আওতায় এনে সরকারকে নিরপেক্ষ হিসেবে প্রমাণ করতে হবে। এ সময় জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও জানানো হয়।
কোতোয়ালি মেট্রো থানায় এ ঘটনায় ২২ জন আসামির নাম উল্লেখ করে  অজ্ঞতা আরও ৬০ জন অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করেন। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আয়তায় নিয়ে আসার জন্য মিছিল থেকে স্লোগান দিতে থাকে নেতাকর্মীরা।

মিছিলটি রংপুর জাতীয় পার্টির অফিস থেকে বের হয়ে শহরের  বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
পরে রংপুর সিটি কর্পোরেশনের অপসারিত মেয়র মোস্তফা বলেন, এনসিপি পিছন থেকে আমাদের নেতা জিম কাদেরের বাসায় হামলা করেছে। আমাদের সামনে কেউ করার সাহস পাইনাই। এই এন সিপি কুত্তার বাচ্চারা তারা হিজড়ার মত আচরণ করে ভুল করেছে। মেয়র  মোস্তফা এন সি পিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন যদি সাহস থাকে জাতীয় পার্টির সাথে সামনাসামনি মোকাবেলা করতে আসেন।
বাতায়ন২৪ডটকম /শরিফুল ইসলাম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com