সংবাদ শিরোনাম :
সামাজিক মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সুন্দরগঞ্জে যুবক গ্রেপ্তার ভুরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দিনাজপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা, ৫ জন নিহত তারেক রহমানকে ঈদুল আজহার উষ্ণ শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি কুরবানির ঈদ নিয়ে যা ভাবছে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা শিবিরের ভূরিভোজ বন্ধের দাবি, প্রশাসনের কাছে ছাত্রদলের চিঠি ঈদযাত্রায় গাইবান্ধার মহাসড়কে এক দিনে দুই দুর্ঘটনা, আহত ২০ ঈদকে ঘিরে ব্যতিক্রমী আয়োজন ‘মেহমান-ই মুহাব্বত’ করবে কারমাইকেল কলেজ শিবির ফাঁকা সড়কে স্বস্তি, ঈদের ছুটিতে বদলে গেছে ঢাকা
রংপুর হাসপাতালে নার্সেস স্টেশন অবরুদ্ধ করে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ

রংপুর হাসপাতালে নার্সেস স্টেশন অবরুদ্ধ করে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের নার্সেস স্টেশন ২ ঘন্টা অবরুদ্ধ করে কক্ষের সামনে বিক্ষোভ করেছে নার্সিং শিক্ষার্থীরা।

ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারী, ডিপ্লোমা ইন মিডওয়াইফারী কোর্সকে ডিগ্রী পাস সমমান করার দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সিনিয়র স্টাফ নার্সরা স্বশরীরে অবস্থান নিতে অসম্মতি জানালে রোববার (১৮ মে) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, গত এক মাস ধরে শান্তিপূর্ণভাবে আমাদের ন্যায্য দাবি জানিয়ে আসলেও এ বিষয়ে সরকার কোন পদক্ষেপ নেয়নি। এজন্য নার্সিং শিক্ষার্থীদের একের পর এক কঠোর কর্মসূচি দিতে বাধ্য হতে হচ্ছে।

এদিকে সিনিয়র স্টাফ নার্সরা আন্দোলনের সাথে একাত্বতা প্রকাশ করলেও স্ব-শরীরে অবস্থান নিতে অসম্মতি জানিয়েছে। নার্সিং পেশার মর্যাদা রক্ষার লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা।

রংপুর নার্সিং স্টুডেন্টস অর্গানাইজেশনের মহাসচিব মোশাররফ হোসেন বিজয় বলেন, গত ১৭ মে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সুপারিটেনডেন্টের কার্যালয়ে স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ কর্মসূচি পালন করি। এতে সিনিয়র স্টাফ নার্সরা একাত্মতা ঘোষণা করলেও তারা আন্দোলনে আসেনি। তাই নার্সিং স্টেশন দুই ঘন্টা অবরুদ্ধ কর্মসূচি পালন করেছি। যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে, ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব।
বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com