সংবাদ শিরোনাম :
সামাজিক মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সুন্দরগঞ্জে যুবক গ্রেপ্তার ভুরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দিনাজপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা, ৫ জন নিহত তারেক রহমানকে ঈদুল আজহার উষ্ণ শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি কুরবানির ঈদ নিয়ে যা ভাবছে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা শিবিরের ভূরিভোজ বন্ধের দাবি, প্রশাসনের কাছে ছাত্রদলের চিঠি ঈদযাত্রায় গাইবান্ধার মহাসড়কে এক দিনে দুই দুর্ঘটনা, আহত ২০ ঈদকে ঘিরে ব্যতিক্রমী আয়োজন ‘মেহমান-ই মুহাব্বত’ করবে কারমাইকেল কলেজ শিবির ফাঁকা সড়কে স্বস্তি, ঈদের ছুটিতে বদলে গেছে ঢাকা
লালমনিরহাট সদর হাসপাতালে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

লালমনিরহাট সদর হাসপাতালে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট,লালমনিরহাট।। বাতায়ন২৪ডটকম।।

লালমনিরহাট ২৫০ শয্যা সদর হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন দুদক কুড়িগ্রাম কার্যালয়ের উপ সহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরী।
লালমনিরহাট সদর হাসাপাতাল সম্পর্কে দুদকের কুড়িগ্রাম  আঞ্চলিক কার্যালয়ে জমা পড়া বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখার জন্য এ অভিযান চালায় দুদক কুড়িগ্রাম কার্যালয়ের একটি দল।

দুদকের উপসহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরী অভিযান কালে হাসপাতালের রোগীদের খাবার,স্টোর রুমে সরকারিভাবে সরবরাহ করা ওষুধ, চিকিৎসা সরঞ্জাম পর্যবেক্ষণ করেন। হাসপাতালটিতে খাবার পরিমান ৯০ গ্রাম এর বিপরীতে ৩০ থেকে ৫০ গ্রাম সরবরাহ ঔষধ সরবরাহে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক।

এসময় হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আবদুল  মোকাদ্দেম, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ সামিরা উপস্থিত ছিলেন। সহকারী উপপরিচালক মিজানুর রহমান চৌধুরী জানান, আজকের অভিযানের পুরো প্রতিবেদন আমরা কমিশনে জমা দেব, কমিশন যে সিদ্ধান্ত দেবে, সে অনুযায়ী প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চালানো হবে।

বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com