সংবাদ শিরোনাম :
হেক্সার পথে কি ব্রাজিল? ২০০২ সালের বিশ্বচ্যাম্পিয়ন দলের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন বিশ্লেষকরা সামাজিক মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সুন্দরগঞ্জে যুবক গ্রেপ্তার ভুরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দিনাজপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা, ৫ জন নিহত তারেক রহমানকে ঈদুল আজহার উষ্ণ শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি কুরবানির ঈদ নিয়ে যা ভাবছে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা শিবিরের ভূরিভোজ বন্ধের দাবি, প্রশাসনের কাছে ছাত্রদলের চিঠি ঈদযাত্রায় গাইবান্ধার মহাসড়কে এক দিনে দুই দুর্ঘটনা, আহত ২০ ঈদকে ঘিরে ব্যতিক্রমী আয়োজন ‘মেহমান-ই মুহাব্বত’ করবে কারমাইকেল কলেজ শিবির
 বৈষম্য বিরোধী আন্দোলন মামলা রংপুরে আওয়ামীলীগ- ছাত্রলীগের ৩ জন গ্রেফতারে

 বৈষম্য বিরোধী আন্দোলন মামলা রংপুরে আওয়ামীলীগ- ছাত্রলীগের ৩ জন গ্রেফতারে

স্পেশাল করেস পনডেন্ট,রংপুর।। বাতায়ন২৪ডট কম।।

 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাচেস্টা এবং বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলায় রংপুরের কাউনিয়া ও পীরগঞ্জ থেকে ৩ জন আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে সোমবার (২১ এপ্রিল) নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা বলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান ও পীরগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হক সাগর ও ভেন্ডাবাড়ি ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, সোমবার আব্দুল হান্নানকে শহীদবাগ ইউনিয়ন পরিষদের এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি শহীদবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।  একই ইউনিয়নের খোদ্দভুতছাড়া গ্রামের মৃত জামাত উল্লাহ পুত্র তিনি।

পুলিশ জানায়, সোমবার  দুপুর সাড়ে ১২ টার দিকে শহীদবাগ ইউনিয়ন পরিষদের চত্বরে আব্দুল হান্নান নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য বৈঠক করছিলেন। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। অন্যরা পালিয়ে যায়। পরে  তাকে ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়।

 পীরগঞ্জের ওসি এম এ ফারুক জানান, সোমবার দুপুরে মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পীরগঞ্জ পৌরকমিটির সভাপতি মাহমুদুল হক সাগর গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ভেন্ডাবাড়ি ইউনিয়নের ৩ ওয়ার্ড সভাপতি মোস্তাফিজার রহমানকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনে হামলা, হত্যা চেস্টার মামলা আছে। বৈষম্য বিরোধী আন্দোলনচলাকালে হামলায় নেতৃত্ব দেয়া, পরিকল্পনা এবং অর্থ জোগানদাতাদের অন্যতম ছিলেন তারা। এখন তারা  সরকারের বিরুদ্ধে নানাধরণের অপতৎপরতায় লিপ্ত। তাদের আদালতে পাঠানো হয়েছে।

শরিফুল ইসলাম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com