সংবাদ শিরোনাম :
রংপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ‘ঘরে ঘরে খবর দে-ভাইভা প্রথার কবর দে, বেশি মার্ক ভাইভায়- দলের লোকে চাকরি পায়,’ শ্লোগানে উত্তাল বেরোবি পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কর্তন, ৮ লাখ টাকার ক্ষতির দাবি ইসলাম অমুসলিমদের ওপর নির্যাতন বা বৈষম্য সমর্থন করে না: রংপুরে চরমোনাই পীর রংপুরে চাঞ্চল্যকর চার খুন: ১৩ দিন পর ফরেনসিক ল্যাবে জব্দকৃত আলামত, নজর এখন ডিএনএ পরীক্ষায় রংপুরে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী আনাস ইয়াবাসহ গ্রেফতার ইউএনও আমার দুই গ্রেড নিচে চাকুরি করে: পীরগাছা সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে দাম্ভিকতার অভিযোগ সকল ষড়যন্ত্র উপেক্ষা করে তারেক রহমানের প্ল্যান বাস্তবায়নে তৃণমূল বিএনপি: পীরগঞ্জে সাইফুল ইসলাম রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা বাটুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল রংপুরে জাতীয় উদ্যোক্তা সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
বর্ষীয়ান সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার শোকপ্রকাশ

বর্ষীয়ান সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার শোকপ্রকাশ

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। ফাইল ছবি

স্টাফ করেসপন্ডেন্ট ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

বর্ষীয়ান সাংবাদিক ও দৈনিক নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় উপদেষ্টা বলেন, আলমগীর মহিউদ্দিন সাহসিকতার সঙ্গে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেছেন। তিনি সাংবাদিকতা পেশায় অনেকের নিকট অনুসরণীয় ব্যক্তি। তাঁর মৃত্যু দেশের গণমাধ্যমের জন্য এক অপূরণীয় ক্ষতি।

উল্লেখ্য, বর্ষীয়ান সাংবাদিক আলমগীর মহিউদ্দিন শনিবার (২৩ আগস্ট) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আলমগীর মহিউদ্দিন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর পরিচালনা বোর্ডের সদস্য ছিলেন।

বাতায়ন২৪ডটকম/ মেমোহি

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com