সংবাদ শিরোনাম :
রংপুরের গঙ্গাচড়ায় ঘাঘট নদীতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই- ফেন্সি এমপি রংপুরে জ্বালানি কম দেওয়ায় ওমর ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা সাভারে ছাদ থেকে ফেলে ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ: পীরগাছা থানা ঘেরাও জুলাই বীরদের কর্মসংস্থানে প্রধানমন্ত্রীর রিকশা ও অটোরিকশা উপহার জ্বালানি খাতকে অস্থিতিশীল করার নেপথ্যে একটি চক্র সক্রিয়: প্রধানমন্ত্রী পুলিশের পোশাকে অভিযানে বাদী, ছাদ থেকে ফেলে ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ তনু হত্যা মামলার জামিন বাতিলের পর সাবেক সেনাসদস্য হাফিজুর গ্রেফতার  রংপুর লাইনচ্যুত বুড়িমারি লোকাল ট্রেন: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন “ভারত যদি বন্ধু হও হাসিনাকে ফেরত দাও” ছাত্রদলের স্লোগানে উত্তাল রোকেয়া বিশ্ববিদ্যালয়
অভিনেত্রী গুলশান আরা আহমেদ আর নেই

অভিনেত্রী গুলশান আরা আহমেদ আর নেই

ষ্টাফ রিপোর্টার।। বাতায়ন২৪ডটকম।।
হৃদরোগে আক্রান্ত হয়ে গুলশান আরা আহমেদ মৃত্যু বরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৬টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়েছে । মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা মিশা সওদাগর। অভিনয় নিয়ে সাম্প্রতিক সময়েও ব্যস্ত সময় পার করছিলেন গুলশান আরা। ২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনে একজন তালিকাভুক্ত শিল্পী হিসেবে টিভি নাটকে অভিষেক হয় । কিন্তু তার ইচ্ছা ছিল নিজেকে একজন চলচ্চিত্রাভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করার।

এই স্বপ্ন আর ভালোলাগা থেকে এ অভিনেত্রী প্রথম অভিনয় করেন প্রয়াত এনায়েত করিম পরিচালিত ‘কদম আলী মাস্তান’ চলচ্চিত্রে। পরবর্তীতে আর পেছনে ফিরে তাকাতে হয়নি গুলশান আরা আহমেদকে। দর্শকদের ‘চরিত্র’, ‘ডনগিরি’, ‘ভালোবাসা আজকাল’, ‘পোড়ামন’ এর মতো জনপ্রিয় সব সিনেমা উপহার দিয়েছেন তিনি। চলচ্চিত্রের বাইরে নাটকেও তিনি নিয়মিত কাজ করে গেছেন। এ অভিনেত্রীর এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। ছেলে আসিফ আহমেদ হৃদয় এবং মেয়ে জাকিয়া রেজওয়ানা আহমেদ জ্যোতি।
বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com