সংবাদ শিরোনাম :
হেক্সার পথে কি ব্রাজিল? ২০০২ সালের বিশ্বচ্যাম্পিয়ন দলের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন বিশ্লেষকরা সামাজিক মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সুন্দরগঞ্জে যুবক গ্রেপ্তার ভুরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দিনাজপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা, ৫ জন নিহত তারেক রহমানকে ঈদুল আজহার উষ্ণ শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি কুরবানির ঈদ নিয়ে যা ভাবছে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা শিবিরের ভূরিভোজ বন্ধের দাবি, প্রশাসনের কাছে ছাত্রদলের চিঠি ঈদযাত্রায় গাইবান্ধার মহাসড়কে এক দিনে দুই দুর্ঘটনা, আহত ২০ ঈদকে ঘিরে ব্যতিক্রমী আয়োজন ‘মেহমান-ই মুহাব্বত’ করবে কারমাইকেল কলেজ শিবির
লাকির গ্রেফতারের দাবিতে রংপুরে মশাল মিছিল

লাকির গ্রেফতারের দাবিতে রংপুরে মশাল মিছিল

স্পেশাল করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

ভারতীয় হেজিমনির প্রতিবাদ এবং শাহবাগী লাকি আক্তারসহ অন্যান্য দোসরদের গ্রেফতারের দাবিতে রংপুরে মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার ( ১২ মার্চ) রাত সাড়ে ১০ টায় নগরীর প্রেসক্লাবের সামন থেকে মশাল মিছিলটি শুরু হয়ে পায়রাচত্বর চায়। পরে আবারও প্রেসক্লাবে এসে সমাবেশ করে। এসময় ল তে লাকি, তুই হাসিনা তুই হাসিনা, দিল্লী না ঢাকা, ঢাকা ঢাকা, শাপলা না শাহবাগ, শাপলা শাপলা শ্লোগান দেয় তারা।

পরে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির সংগঠক আলমগীর নয়ন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর কমিটির আহবায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি, সদস্য সচিব রহমত আলী, দপ্তর ও প্রচার সেল সংগঠক রাজিবুজ্জামান হৃদয়, ডা, রশিদ সাবাব নাসিফ।

বক্তারা বলেন শাহবাগীদের সকল অপতৎপরতার বিরুদ্ধে মাঠে থাকবে শিক্ষার্থীরা। প্রয়োজনে আবারও জীবন দিবে তারা। লাকি গ্রেফতার না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ভারতীয় আধিপাত্যবাদের বিরুদ্ধে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার আহবান জানান তারা।
বাতায়ন২৪ডটকম/ শরিফুল ইসলাম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com