সংবাদ শিরোনাম :
রংপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ‘ঘরে ঘরে খবর দে-ভাইভা প্রথার কবর দে, বেশি মার্ক ভাইভায়- দলের লোকে চাকরি পায়,’ শ্লোগানে উত্তাল বেরোবি পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কর্তন, ৮ লাখ টাকার ক্ষতির দাবি ইসলাম অমুসলিমদের ওপর নির্যাতন বা বৈষম্য সমর্থন করে না: রংপুরে চরমোনাই পীর রংপুরে চাঞ্চল্যকর চার খুন: ১৩ দিন পর ফরেনসিক ল্যাবে জব্দকৃত আলামত, নজর এখন ডিএনএ পরীক্ষায় রংপুরে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী আনাস ইয়াবাসহ গ্রেফতার ইউএনও আমার দুই গ্রেড নিচে চাকুরি করে: পীরগাছা সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে দাম্ভিকতার অভিযোগ সকল ষড়যন্ত্র উপেক্ষা করে তারেক রহমানের প্ল্যান বাস্তবায়নে তৃণমূল বিএনপি: পীরগঞ্জে সাইফুল ইসলাম রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা বাটুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল রংপুরে জাতীয় উদ্যোক্তা সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
রংপুরে মুন্না হত্যা মামলায় যুবলীগ নেতা সাদ্দামসহ ৫ জন গ্রেফতার

রংপুরে মুন্না হত্যা মামলায় যুবলীগ নেতা সাদ্দামসহ ৫ জন গ্রেফতার

স্পেশাল করেসপনডেন্ট,রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হাসান সাদ্দামসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে মহানগর আওয়ামী লীগের সদস্য আতিকুল্লাহ আতিক, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হাসান সাদ্দামকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হাসান সাদ্দাম দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ও নগরীর ধাপ এলাকার একটি ভাড়া বাসা থেকে মাহনগর আওয়ামী লীগের সদস্য আতিকুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন।

নাহিদ হাসান সাদ্দাম নগরীর স্টেশন এলাকার আলম নগর বাবু পাড়ার মৃত ধলু মিয়ার ছেলে। মুন্না হত্যা মামলায় লালমনিরহাটের কালিগঞ্জ এলাকার মোস্তাফিজুর রহমান, মাহবুব, মমিনুর রহমান।

উল্লেখ, রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে মাহমুদুল হাসান মুন্না নিহতের ঘটনায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার ছেলেসহ ১২৮ জনকে আসামি করে গত বছরের ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে মামলা দায়ের করা হয়।
বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম

 

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com