সংবাদ শিরোনাম :
সাহিত্য-সংস্কৃতির আয়োজনে রংপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রংপুরের উন্নয়নে সাড়ে ৫ হাজার কোটি টাকার প্রকল্প- প্রতিমন্ত্রী  আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসে লাভ হবে না, ধৈর্যের সীমা ছাড়ালে বল প্রয়োগ: প্রতিমন্ত্রী রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি গ্রেপ্তার, পেট্রোল-রড-লাঠি উদ্ধার দশ বছর ধরে যদি ৫৬ লাখ টন সার দিয়েই বাম্পার ফলন হয়, তাহলে কেন এবার ৬২ লাখ টন দিয়েও কৃষকদের কাছে কথা শুনতে হচ্ছে-কর্মকর্তাদের কাছে কৃষি সচিবের প্রশ্ন ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ: রিজভী রাজপথে ৪০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের কোন ধাপে কোন ইউনিয়নে নির্বাচন ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে বিক্ষোভ-প্রতিবাদ সমাবেশ করবে এনসিপি খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী
রিমান্ড শেষে সাবেক সমাজকল্যান মন্ত্রী কারাগারে

রিমান্ড শেষে সাবেক সমাজকল্যান মন্ত্রী কারাগারে

বাতায়ন২৪ডটকম.স্পেশাল করেসপন্ডেট

৫ দিনের রিমান্ড শেষে জামিন না মুন্জর করে কারাগারে  পাঠানো হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় গ্রেফতার সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে মেট্রোপলিটন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমল আদালত-৩ এর বিচারক দেবি রানী রায় তা্র জামিন না মঞ্জুর করে আদালতে পাঠানোর আদেশ দেন। এর আগে কড়া নিরাপত্তায় তাকে আদালতে তোলা হয়। গত ৩০ আগস্ট রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিসের গলিতে তার আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরের দিন একই আদালতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১৫ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন তদন্তকারি কর্মকর্তা মোস্তাফিজার রহমান। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল। থানায় জিজ্ঞাসাবাদ শেষে আজ তাকে আদালতে তোলা হয়। উভয় পক্ষের শুনানী শেষে জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামী পক্ষের আইনজীবি সায়েদ কামাল ইবনে খতিব জানান, নতুন করে পুলিশ কোন রিমান্ডের আবেদন করে নি। আমরা বয়স্ক এবং তার সামাজিক ও রাজনৈতিক বিবেচনায় জামিনের আবেদন করেছিলাম। আদালত না মঞ্জুর করে তাকে আদালতে পাঠানোর আদেশ দিয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) আশিক মাহমুদ জানান, ৫ দিনের রিমান্ডে নুরুজ্জামান আহমেদকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপুর্ন তথ্য পাওয়া গেছে। সেগুলো যাছাই-বাছাইকরা হচ্ছে। সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরে গত বছর ৪ঠা আগস্ট নগরীর রাজারামমোহন ক্লাবের সামনে গুলিতে নিহত পথচারী মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার আসামী । এছাড়াও তার নামে ঢাকার যাত্রাবাড়ী থানায় ১১ সেপ্টেম্বর এবং ২৪ আগস্ট করা দুটি হত্যা মামলা রয়েছে।
বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com