সংবাদ শিরোনাম :
রংপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ‘ঘরে ঘরে খবর দে-ভাইভা প্রথার কবর দে, বেশি মার্ক ভাইভায়- দলের লোকে চাকরি পায়,’ শ্লোগানে উত্তাল বেরোবি পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কর্তন, ৮ লাখ টাকার ক্ষতির দাবি ইসলাম অমুসলিমদের ওপর নির্যাতন বা বৈষম্য সমর্থন করে না: রংপুরে চরমোনাই পীর রংপুরে চাঞ্চল্যকর চার খুন: ১৩ দিন পর ফরেনসিক ল্যাবে জব্দকৃত আলামত, নজর এখন ডিএনএ পরীক্ষায় রংপুরে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী আনাস ইয়াবাসহ গ্রেফতার ইউএনও আমার দুই গ্রেড নিচে চাকুরি করে: পীরগাছা সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে দাম্ভিকতার অভিযোগ সকল ষড়যন্ত্র উপেক্ষা করে তারেক রহমানের প্ল্যান বাস্তবায়নে তৃণমূল বিএনপি: পীরগঞ্জে সাইফুল ইসলাম রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা বাটুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল রংপুরে জাতীয় উদ্যোক্তা সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
আন্দোলনের মুখে ওএসডি রমেক অধ্যক্ষ ডা. মাহফুজ, আন্দোলন প্রত্যাহার

আন্দোলনের মুখে ওএসডি রমেক অধ্যক্ষ ডা. মাহফুজ, আন্দোলন প্রত্যাহার

স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

আন্দোলনের মুখে অবশেষে  স্বাস্থ্য মন্ত্রণালয়ে ওএসডি করা হলো রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মাহফুজুর রহমানকে। এদিকে দাবি পুরণ হওয়ায় এরই মধ্য কর্মবিরতি প্রত্যাহার করেছে আন্দোলনকারীরা।

 মঙ্গলবার ( ৫ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব স্বাক্ষরিত এক পত্রে তাকে ওএসডি করার কথা জানানো হয়। এতে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোঃ মাহফুজার রহমানকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এবং দিনাজপুর মেডিকেল কলেজে শিশু বিভাগের অধ্যাপক শরিফুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হলো।

দাবি পুরণ হওয়ায় বুধবার ( ৬ নভেম্বর) থেকে ২ ঘন্টার কর্মবিরতি ও রোববার থেকে শাট ডাউনের কর্মসূচি তুলে নেয়ার ঘোষণা দেন বৈষম্য বিরোধী চিকিৎসক শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী আন্দোলনের মুখপাত্র ডা, শরিফুল ইসলাম মন্ডল। এর আগে মঙ্গলবার সকালে সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্তরংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইনডোর এবং আউটডোরে কর্মবিরতি করেন চিকিৎসক এবং সংশ্লিষ্টরা। পরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন তারা।

গত ২৯ শে অক্টোবর  ডাক্তার মাহফুজ কে অধ্যক্ষ হিসেবে পদোন্নতি দেয়া হয়। পরের দিনই তার কক্ষে তালা লাগিয়ে অপসারণের দাবিতে আন্দোলন শুরু হয়। ডাক্তার মাহফুজ এর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নেয়া, শহীদ আবু সাঈদের ময়না তদন্ত রিপোর্ট টেম্পারিং করতেয চাপ প্রয়োগ, ক্যাম্পাসে ছাত্রলীগকে পৃষ্ঠপোষকতাসহ সাবেক আওয়ামী সরকারের পারপাস সাফ করার অভিযোগ করেন আন্দোলনকারীরা।

বাতায়ন২৪ডটকম।।সমামা

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com