সংবাদ শিরোনাম :
রংপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ‘ঘরে ঘরে খবর দে-ভাইভা প্রথার কবর দে, বেশি মার্ক ভাইভায়- দলের লোকে চাকরি পায়,’ শ্লোগানে উত্তাল বেরোবি পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কর্তন, ৮ লাখ টাকার ক্ষতির দাবি ইসলাম অমুসলিমদের ওপর নির্যাতন বা বৈষম্য সমর্থন করে না: রংপুরে চরমোনাই পীর রংপুরে চাঞ্চল্যকর চার খুন: ১৩ দিন পর ফরেনসিক ল্যাবে জব্দকৃত আলামত, নজর এখন ডিএনএ পরীক্ষায় রংপুরে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী আনাস ইয়াবাসহ গ্রেফতার ইউএনও আমার দুই গ্রেড নিচে চাকুরি করে: পীরগাছা সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে দাম্ভিকতার অভিযোগ সকল ষড়যন্ত্র উপেক্ষা করে তারেক রহমানের প্ল্যান বাস্তবায়নে তৃণমূল বিএনপি: পীরগঞ্জে সাইফুল ইসলাম রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা বাটুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল রংপুরে জাতীয় উদ্যোক্তা সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত

রংপুরে টাস্কফোর্স অভিযানে লাখ টাকা জরিমানা

রংপুর প্রতিনিধি।বাতায়ন২৪ডটকম 

বাজার নিয়ন্ত্রণে গঠিত বিশেষ টাস্কফোর্সের অভিযানে রংপুরে এক পোল্ট্রি খামারিকে সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করে ডিমের দাম বৃদ্ধির অভিযোগে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে ।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে ডিমের মূল্য নিয়ন্ত্রণ এবং সরবরাহ স্বাভাবিক রাখতে রংপুর সদর উপজেলার শাহবাজপুর এলাকায় ভিআইপি শাহাদাৎ পোল্ট্রি ফার্মে অভিযান চালিয়ে টাস্কফোর্স টিম।

এসময় সরকার নির্ধারিত দামের থেকে বেশি দামে ডিম বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ওই পোল্ট্রি ফার্মকে এক লাখ টাকা জরিমানা করে বাজার নিয়ন্ত্রণে গঠিত বিশেষ টাস্কফোর্স।

অভিযানে রংপুর মহানগর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ফরিদা সুলতানা বলেন, বর্তমান বাজারে ডিমের মূল্য বৃদ্ধি নিয়ে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে। বাজারে অভিযান চালানো হলে ব্যবসায়ীরা খামার পর্যায়ে দাম বেশি নেওয়ার অভিযোগ তোলেন। তার পরিপ্রেক্ষিতে সদরের বড় ডিম উৎপাদনকারী ভিআইপি শাহাদত পোল্ট্রি এন্ড হ্যাচারিতে অভিযান চালানো। আমরা এখানে এসে দেখলাম সরকারি যে মূল্য নির্ধারিত ছিল ১০ টাকা ৫৮ পয়সা,

তার চেয়ে বেশি দামে ডিম বিক্রি করেছে। এ কারণে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বাতায়ন২৪ডটকম 

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com