সংবাদ শিরোনাম :
রংপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ‘ঘরে ঘরে খবর দে-ভাইভা প্রথার কবর দে, বেশি মার্ক ভাইভায়- দলের লোকে চাকরি পায়,’ শ্লোগানে উত্তাল বেরোবি পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কর্তন, ৮ লাখ টাকার ক্ষতির দাবি ইসলাম অমুসলিমদের ওপর নির্যাতন বা বৈষম্য সমর্থন করে না: রংপুরে চরমোনাই পীর রংপুরে চাঞ্চল্যকর চার খুন: ১৩ দিন পর ফরেনসিক ল্যাবে জব্দকৃত আলামত, নজর এখন ডিএনএ পরীক্ষায় রংপুরে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী আনাস ইয়াবাসহ গ্রেফতার ইউএনও আমার দুই গ্রেড নিচে চাকুরি করে: পীরগাছা সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে দাম্ভিকতার অভিযোগ সকল ষড়যন্ত্র উপেক্ষা করে তারেক রহমানের প্ল্যান বাস্তবায়নে তৃণমূল বিএনপি: পীরগঞ্জে সাইফুল ইসলাম রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা বাটুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল রংপুরে জাতীয় উদ্যোক্তা সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত

বেরোবিতে নতুন বর্ষের ক্লাস শুরু ৩ নভেম্বর

রংপুর প্রতিনিধি।।বাতায়ন২৪ডটকম 

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে চলতি বছরের ৩ নভেম্বর। মঙ্গলবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও গুচ্ছভুক্ত ১ম বর্ষ স্নাতক (সম্মান) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মো. তাজুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর ১৪ অক্টোবর অনুষ্ঠিত ডিনস্ কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ০৩ নভেম্বর তারিখ হতে ১ম বর্ষ ১ম সেমিস্টারের ক্লাস শুরু হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হলো

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষার্থীবৃন্দকে তাদের স্ব-স্ব বিভাগে যোগাযোগপূর্বক ক্লাস রুটিন সংগ্রহ করে ক্লাসে অংশগ্রহণের জন্য বলা হলো।

এই ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড.তাজুল ইসলাম বলেন,আগামী ৩ নভেম্বর ক্লাস শুরু হবে। সেই অনুযায়ী বিভাগগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, আমাদের যেহেতু অডিটোরিয়াম নেই তাই গতবারের মতোই কেন্দ্রীয়ভাবে ওরিয়েন্টেশন হবে না। ৩ তারিখে প্রতি ডিপার্টমেন্টে ওরিয়েন্টেশন হবে।

উল্লেখ্য, গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত ২৭ এপ্রিল। এছাড়া, বি ইউনিটের ৪ মে ও সি ইউনিটের ১১ মে অনুষ্ঠিত হয়েছিল।

বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com