সংবাদ শিরোনাম :
ভুরুঙ্গামারীতে ইউনিয়ন আওয়ামীলীগের ২ নেতা গ্রেফতার কার্টুনিস্টকে ধন্যবাদ জানালেন তারেক রহমান গণভোটই হবে ফ্যাসিবাদ প্রতিরোধের প্রধান হাতিয়ার: আলী রীয়াজ কেন আলোচনায় জেফার-রাফসান? এরশাদের সমাধিতে জেলা ছাত্র সমাজের শ্রদ্ধা স্বামীর বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা লুন্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট বাড্ডায় নাহিদ ইসলামের অফিস নয়, গুলি হয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগামী নির্বাচনেমার্কার ব্যালটে যাকে ইচ্ছা তাকে ভোট দিন, গণভোটে হ্যাঁ দিন, গণভোটের মার্ক টিক চিহ্ন: আলী রীয়াজ জুলাই সনদের প্রত্যেকটি প্রস্তাব বাস্তবায়ন করবে বিএনপি
একাত্তর টিভির মোজাম্মেল বাবুর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

একাত্তর টিভির মোজাম্মেল বাবুর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

বাতায়ন২৪ডটকম ডেক্স

একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হকের (মোজাম্মেল বাবু) ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। একই সঙ্গে তার স্ত্রী, সন্তান ও তা‌দের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত রাখতে বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে তাদের অ্যাকাউন্ট জব্দ করেছে।

সোমবার (১৪ অক্টোবর) বিএফআইইউ’র সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা বাতায়ন২৪ডটকম এসব তথ্য নিশ্চিত করেছেন।

হিসাব জব্দ করা ব্যক্তি ও তাদের ব্যক্তি মালিকানা ব্যবসায়িক অ্যাকাউন্টের সব লেনদেন বন্ধ থাক‌বে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোন ধরনের লেনদেন করতে পারবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে।

লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে। চিঠিতে মোজাম্মেল হক, তার স্ত্রী অপরা‌জিতা হক ও তা‌দের সন্তান সাবাবা ইশায়াত হ‌কের নাম, ঠিকানা ও জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে।

বিএফআইইউর নির্দেশনায় আরও বলা হয়েছে, যেসব হিসাব স্থগিত করা হয়েছে তাদের হিসাবসংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী যাবতীয় তথ্য চিঠি দেওয়ার তারিখ থেকে দুই কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে হবে।

বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com