সংবাদ শিরোনাম :
বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবি হলেন রংপুরের আরিফুল ইসলাম  প্রধানমন্ত্রীর উপহারের টাকা পেলেন রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বৃহত কর্মসূচি প্রণয়ন করবে: বাছির জামাল রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা, হরমুজ বন্ধ থাকবে : প্রথম বক্তৃতায় মোজতবা খামেনি বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে আরপিএমপির সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোন শনাক্ত করতে পারছে না ইসরায়েল গণতন্ত্র শক্তিশালী করতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান মোশাররফের জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখবে, আশা স্পিকারের
হত্যা মামলায় গ্রেপ্তার গঙ্গাচড়ার আওয়ামী লীগ নেতা মারুফ

হত্যা মামলায় গ্রেপ্তার গঙ্গাচড়ার আওয়ামী লীগ নেতা মারুফ

স্টাফ  করেসপনডেন্ট, রংপুর।বাতায়ন২৪ডটকম।।

বৈষম্যবিরোধী ছাত্র আ ন্দোলনের সময় ঢাকার উত্তরা পূর্ ব থানায় গুলিতে নিহত চা দোকানী লাবলু মিয়া হত্যা মামলায় রংপুরের গঙ্গাচড়া ইউনিয়নর পরিষদ নেতা ও আওয়ামীলীগ সভাপতি মোহাইমিনুল ইসলাম মারুফকে গ্রেফতার করেছে পুলিশ।

রংপুর পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন জানান, বৃহস্পতিবার ( ৩ অক্টোবর) বিকেলে  গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি বেতগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন  আওয়ামীলীগের সভাপতি। তার বিরুদ্ধে উত্তরাপূর্ব থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চলাকালে সংঘটিত একটি হত্যা মামলা আছে। আইন অনুযায়ী তাকে ঢাকায় স্থানান্তর করা হবে।

এদিকে বৃহস্পতিবার ভোররাতে রংপুর মহানগরীর মুলাটোল এলাকা থেকে কোতয়ালী থানা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সোহেল রানা ইমনকে গ্রেফতার করা করেছে  মহানগর পুলিশ।  পরে দুপুরে তাকে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে  তোলা হয়।  এসময় তাকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তা এসআই মো. নুরুন নবী আসামির ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালতের বিচারক মো. সোয়েবুর রহমান তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার পুথিশ রায় জানান, গত ২৫ আগস্ট রংপুর কোতয়ালী থানায় হত্যা চেষ্টা ও আগ্নেয়াস্ত্রের গুলিতে জখম, অঙ্গহানি এবং হত্যার উদ্দেশ্যে ভয়ভীতি দেখানোর অভিযোগ এনে মামলা করেন বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে পা হারানো আহত মমদেল হোসেনের মামা  আবুল কাশেম। ওই মামলায় শুনানী শেষে তাকে রিমান্ড দিয়েছে আদালত।

মামলার আইনজীবি রায়হানুজ্জামান জানান, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রংপুর সিটি বাজার এলাকায় ছাত্র জনতার ওপর পুলিশ ও আওয়ামী লীগসহ তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা  ও  গুলি চানায় চালায়এদিন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন মমদেল হোসেনসহ আরো অনেকে।পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আহত মমদেল হোসেনের বাম পাশের হাঁটুর নিচের অংশ এবং বাম হাতের তিনটি আঙ্গুল কেটে ফেলা হয়।এ ঘটনায় গত ২৫ আগস্ট মমদেলের মামা কাশেম বাদী হয়ে ৮০ জনের নাম উল্লেখ করে হত্যা চেষ্টা মামলা দায়ের করে। এতে ৪০০-৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। আমরা বাকিদের গ্রেফতার করে দ্রুত বিচার শুরুর দাবি জানাচ্ছি।

বাতায়ন২৪ডটকম।সমামা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com