সংবাদ শিরোনাম :
জুয়ারীদের হামলায় আহত সেই কলেজ শিক্ষক আর নেই বিজিবির অভিযানে ৩৮ কোটি টাকার সাপের বিষ উদ্ধার পীরগাছায় মধ্যরাতে বিধবার ঘরে হামলা, মা ও ছেলেকে জখম পলাশ হত্যার বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে সাহেবগঞ্জে মানববন্ধন, থানা ঘেরাওয়ের হুশিয়ারি যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা মধ্যরাতে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হলো ইমরান খানকে মহামান্য রাষ্ট্রপতি আপনার ওয়াদা পূর্ণ করুন: জুমা -ইনকিলাব মঞ্চ আওয়ামী লীগ নেতার পার্কে অসামাজিক কার্যকলাপ, ৮টি ঘর সিলগালা বেরোবির ‘বিজয় ২৪’ হলের কর্মকর্তার দায়িত্বে অবহেলা, ভোগান্তিতে শিক্ষার্থীরা আইনজীবী আলিফ হত্যা মামলা তৃতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, চিন্ময়ের দুই আবেদন নামঞ্জুর
নদীতে গোসলে নেমে নিখোঁজ, সাড়ে ৩ ঘণ্টা পর মিলল কিশোরের মরদেহ

নদীতে গোসলে নেমে নিখোঁজ, সাড়ে ৩ ঘণ্টা পর মিলল কিশোরের মরদেহ

জেলা প্রতিনিধি, নীলফামারী।।বাতায়ন ২৪ডটকম

নীলফামারীর সৈয়দপুরে খড়খড়িয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মাদরাসাছাত্র শাহিন আলমের (১৬) মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে চান্দিয়ার ব্রিজের ঘাটে তিন বন্ধুর সঙ্গে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়। পরে দুপুর দেড়টার দিকে তার মরদেহ পাওয়া যায়।

শাহিন আলম সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের তেলিপাড়ার আবু তালেবের ছেলে এবং স্থানীয় পোড়ারহাট সিদ্দিকীয়া আলিম মাদরাসার ১০ম শ্রেণির ছাত্র।

শাহিনের প্রতিবেশী আজাহার আলী ঢাকা পোস্টকে বলেন, তিন বন্ধুর সঙ্গে সকাল ১০টার দিকে বাড়ির পাশে খড়খড়িয়া নদীতে গোসল করতে যায় শাহিন। গোসলের একপর্যায়ে বন্যায় প্লাবিত খরস্রোতা নদীতে ডুবে যায় তারা। অন্যরা পাড়ে উঠতে পারলেও নিখোঁজ হয় শাহিন। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও রংপুরের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর ঘটনাস্থল থেকে নদীর ভাটির দিকে একশ গজ দূরে নিখোঁজ শাহিনের মরদেহ পাওয়া যায়।

এ বিষয়ে সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইম উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বাতায়ন ২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com