সংবাদ শিরোনাম :
ফেরদৌস জয় সভাপতি, আতিক হাসান সম্পাদক, রংপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন তারাগঞ্জে ডিবি ও কিউআরটির অভিযানে ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার রংপুরে সার ডিলার নিয়োগ বানরের পিঠা ভাগের মতো হয়েছে; এমপি রায়হান সিরাজী রংপুরে আইনশৃঙখলা সভায় ডিসিসহ কর্মকর্তাদের শাসালেন – এমপি বেলাল রংপুর রেঞ্জে পদোন্নতি পরীক্ষা দিলেন ৪৫৯ পুলিশ সদস্য দিনাজপুরে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার জুয়ার প্রতিবাদ করায় শিক্ষক হত্যা:প্রধান আসামির সহযোগী গ্রেপ্তার কুড়িগ্রামে বাঁশঝাড়ে মিলল পিস্তল-গুলি, ইয়াবা ও এস্কাফ রংপুরে অনলাইন জুয়া খেলার সময় যুবক গ্রেপ্তার, মোবাইল ফোন উদ্ধার রংপুর রেঞ্জে কিউআরটি’র বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১১৭
কানপুরে পরিত্যক্ত তৃতীয় দিনের খেলাও

কানপুরে পরিত্যক্ত তৃতীয় দিনের খেলাও

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।।বাতায়ন২৪ডটকম

প্রথমদিন খেলা হয়েছিলো ৩৫ ওভার। এরপর আলোক সল্পতা ও বৃষ্টিতে দিনের বাকি সময় আর খেলা মাঠে গড়ায়নি। সেই যে বন্ধ হলো, বাংলাদেশ ও ভারতের মধ্যকার কানপুর টেস্টের পরের দুদিন আর মাঠে নামাই সম্ভব হলো না। দ্বিতীয় দিনের পর বৃষ্টির কারণে কানপুর টেস্টের তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করলেন ম্যাচ অফিশিয়ালরা।

কানপুরে দ্বিতীয় দিন কাভার সরানো না গেলেও তৃতীয় দিন বৃষ্টি না থাকায় সরানো হয়েছিলো কাভার। মেঘলা আবহাওয়া ও ভেজা আউটফিল্ডের জন্য খেলা শুরু হতে দেরি হচ্ছিলো। আউটফিল্ড শুকানোর কাজ শুরু হলেও মাঠ খেলার উপযোগী করে তোলা সম্ভব হয়নি। তিন দফা মাঠ পরিদর্শন করেন ম্যাচ অফিশিয়ালরা। সর্বশেষ বাংলাদেশ সময় বেলা ২:৩০টায় মাঠ পরিদর্শনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।

কানপুরের ড্রেনেজ ব্যবস্থা নিয়ে রয়েছে অভিযোগ। একটু ভারি বর্ষণ হলেই এখানে মাঠ শুকানো দুরূহ হয়ে পড়ে। এবারে সেই পরিস্থিতির শিকার হলো বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচ। টানা বৃষ্টির কারণে গ্রিন পার্কে ভেসে গেলো টেস্টের দুদিন।

এর আগে প্রথমদিন টসে হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান স্কোরবোর্ডে তোলে বাংলাদেশ। খেলা হয়নি দিনের অর্ধেক ওভারও। বাংলাদেশের হয়ে ক্রিজে অপরাজিত আছেন মমিনুল হক ও মুশফিকুর রহিম। মমিনুল ৪০ ও মুশফিকের ব্যাট থেকে এখন অব্দি এসেছে ৬ রান। ভারতের হয়ে দুটো উইকেট নেন পেসার আকাশ দীপ। আরেকটি যায় রবিচন্দ্রন অশ্বিনের দখলে। প্রথম টেস্ট ২৮০ রানে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে আছে ভারত।

বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com