সংবাদ শিরোনাম :
রংপুরে সার ডিলার নিয়োগ বানরের পিঠা ভাগের মতো হয়েছে; এমপি রায়হান সিরাজী রংপুরে আইনশৃঙখলা সভায় ডিসিসহ কর্মকর্তাদের শাসালেন – এমপি বেলাল রংপুর রেঞ্জে পদোন্নতি পরীক্ষা দিলেন ৪৫৯ পুলিশ সদস্য দিনাজপুরে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার জুয়ার প্রতিবাদ করায় শিক্ষক হত্যা:প্রধান আসামির সহযোগী গ্রেপ্তার কুড়িগ্রামে বাঁশঝাড়ে মিলল পিস্তল-গুলি, ইয়াবা ও এস্কাফ রংপুরে অনলাইন জুয়া খেলার সময় যুবক গ্রেপ্তার, মোবাইল ফোন উদ্ধার রংপুর রেঞ্জে কিউআরটি’র বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১১৭ রংপুরে মাদক সেবন ও মারমুখী আচরণ, তাজহাটে গ্রেপ্তার ৭ দলে এখন খালাতো ভাইয়ের ছোট ঘরের অমুকের নামে সুপারিশ বৃদ্ধি পেয়েছে : ত্রান মন্ত্রী দুলু
রংপুরে সার ডিলার নিয়োগ বানরের পিঠা ভাগের মতো হয়েছে; এমপি রায়হান সিরাজী

রংপুরে সার ডিলার নিয়োগ বানরের পিঠা ভাগের মতো হয়েছে; এমপি রায়হান সিরাজী

সরকারি নীতিমালা অনুসরণ না করার অভিযোগ; নিয়োগ পুনর্বিবেচনা করে প্রকৃত হকদারদের ন্যায্যতা নিশ্চিতের দাবি

হারুন-অর-রশিদ বাবু ||রংপুর ||বাতায়ন২৪ডটকম||
রংপুরে সার ডিলার নিয়োগে সরকারি নীতিমালা অনুসরণ করা হয়নি বলে অভিযোগ করেছেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী। তিনি বলেছেন, নিয়োগপ্রক্রিয়ায় বৈষম্য করা হয়েছে এবং যোগ্য ব্যক্তিদের বঞ্চিত করা হয়েছে। এ নিয়োগ পুনর্বিবেচনা করে নীতিমালা অনুযায়ী প্রকৃত হকদারদের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

রোববার (১১ অক্টোবর) সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন এমপি রায়হান সিরাজী। তাঁর ভাষায়, সার ডিলার নিয়োগের ক্ষেত্রে সরকারি নীতিমালা উপেক্ষা করে ‘বানরের পিঠা ভাগের মতো’ বণ্টন করা হয়েছে।

এমপি রায়হান সিরাজী বলেন, “পীরগাছার বিষয়টা অলরেডি টক অব দ্য কান্ট্রি। একদম খুল্লামখুল্লা। আপনাদের সাংবাদিকদের কাছে সে বিষয়টি আরও স্পষ্ট, আপনারা সবাই জানেন। আমি কী উত্তর দেব? সাংবাদিক-জনগণ এখন সজাগ। ৫ আগস্টের পরে এ জনতা জেগেছে, আগেই জেগেছে। এই জনতাকে কেউ রুখতে পারবে না।”

সার ডিলার নিয়োগের অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, “একটাই বক্তব্য বলব, এখানে সরকারি নীতিমালা অনুসরণ করা হয়নি। মোটা দাগের বক্তব্য, এটি বানরের পিঠা ভাগ হয়েছে।”

এ ধরনের নিয়োগের মাধ্যমে দেশে আবারও বৈষম্য তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেন এই সংসদ সদস্য। তিনি বলেন, বৈষম্য যখন চরম মাত্রায় পৌঁছায়, তখনই জনগণ জেগে ওঠে। ইতিহাসে এর প্রমাণ রয়েছে। নতুন করে এমন পরিস্থিতি তৈরি হোক, তা তাঁরা চান না।

সার ডিলার নিয়োগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে রায়হান সিরাজী বলেন, যাঁদের সঙ্গে সরকারি নীতিমালার শর্ত মেলে এবং যাঁরা প্রকৃতপক্ষে ডিলার হওয়ার যোগ্য, তাঁদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। এতে অভিজ্ঞ ব্যবসায়ীরা দায়িত্ব পেলে ভবিষ্যতে সারসংকট মোকাবিলা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সহজ হবে।

তিনি অভিযোগ করেন, যাঁদের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে, তাঁদের অনেকেরই সার ব্যবসার অভিজ্ঞতা নেই। এমনকি তাঁদের কেউ কেউ চালের ব্যবসাও করেননি বলে মন্তব্য করেন তিনি।

এমপি বলেন, “আমরা আশা করছি, সরকার এটা পুনর্বিবেচনা করে জনগণের এই ক্ষোভকে মূলধন মনে করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। তা না হলে জনগণ বিক্ষুব্ধ। জনগণ এই বৈষম্য চায় না। জনগণ বৈষম্যমুক্ত বাংলাদেশের জন্য জীবন দিয়েছে, জনগণ বৈষম্যমুক্ত বাংলাদেশ চায়।”

সরকার সঠিক সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, অন্যথায় জনগণই এর বিচার করবে। বাংলাদেশের জনগণ এখন যথেষ্ট সচেতন বলেও মন্তব্য করেন তিনি।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com