সংবাদ শিরোনাম :
হাজার মানুষের পাশে লায়ন্স ক্লাব: বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা ও ওষুধ পেলেন সাধারণ মানুষ ১৫ দিনের মধ্যে প্রিপেইড মিটার কার্যক্রম বাতিল না করলে হরতালের হুমকি লালমনিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রি-পেইড মিটার বাতিলসহ ৫ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে তারেক রহমান ও জোবাইদা রহমান ‘ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও স্লোগানে রংপুরে যুবদলের বিক্ষোভ মিঠাপুকুরে ডিবির সাঁড়াশি অভিযান: ১০ পিস ইয়াবাসহ ৬৪ বছরের মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দিনাজপুরের স্কুলছাত্রী অপহরণ: ২৬ দিন পর ময়মনসিংহে উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ এ চ্যাম্পিয়ন তারাগঞ্জ, জ্বালানীর মূল্য বৃদ্ধিতে রংপুর বিভাগ জুড়ে গ্রাহকদের অসন্তোষ : দেড় ঘন্টায় পাম্প মালিকরা হাতিয়ে নিলো ৪ কোটি টাকা 
আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে ঢাকায় চীনের ১০ চিকিৎসক

আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে ঢাকায় চীনের ১০ চিকিৎসক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পরিদর্শন করেছেন ১০ সদস্যের চীনা চিকিৎসক দল। আহতদের চিকিৎসা সেবা দেয়ার আশ্বাস দিয়েছেন তারা।

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল পৌনে নয়টার দিকে ঢামেকের বার্ন ইউনিট ও নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন গুরুতর আহত ২০ জন রোগীকে দেখতে আসেন তারা। এ সময় তারা ঢামেক চিকিৎসকদের চিকিৎসাসেবার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন।

ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, আমাদের অপারেশন থিয়েটার মানসম্মত আছে কি না বা তারা এখানে কাজ করার সময় অন্য কোনো যন্ত্রপাতি আনলে সেগুলো ঠিকভাবে সমন্বয় করতে পারবে কি না, এ বিষয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, প্রয়োজনে মেডিকেল সাপোর্ট দিতে তারা আগ্রহ প্রকাশ করেন। চীনের বিশেষজ্ঞ দলটি হাসপাতাল ভিজিট শেষে বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করবেন। পরবর্তীতে চিকিৎসাসেবার বিষয়ে তারা পদক্ষেপ নেবেন।

বৈষম্যবি‌রোধী ছাত্র আন্দোল‌নের সময় গুরুতর আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা দিতে গত রোববার ঢাকায় আসে চীনা মেডিকেল টিম। ১০ বিশেষজ্ঞ চিকিৎসকের এই দলটির নেতেৃত্বে রয়েছে চীনা চিকিৎসক।

/হাআমি

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com