সংবাদ শিরোনাম :
ব্যক্তি উদ্যোগে রাউজানে সড়ক সলিং, ৩০ বছর পর যাতায়াতে স্বস্তি শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আমি ভীষণ অসুস্থ, তাই পদত্যাগ করলাম: গণমাধ্যমকে রাষ্ট্রপতি চুপ্পু লালমনিরহাটে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই: র‍্যাবের অভিযানে গ্রেফতার ২ গাড়িচালককে হত্যাচেষ্টার মামলায়,গ্রেপ্তার হতে পারেন এমপি গাজী নজরুল যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান- নিউ ইয়র্ক টাইমস নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি সদস্য খুন রাষ্ট্রপতিকে পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা দর্শনা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি হাতিবান্ধায় মাদক ধরে গাড়িসহ টাকার বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগ:পুলিশের চার কর্মকর্তা ক্লোজড, তদন্ত কমিটি গঠন
`আমি কারো পক্ষেও নই, কারো বিপক্ষেও নই। আমি ন্যায়ের পক্ষে ’

`আমি কারো পক্ষেও নই, কারো বিপক্ষেও নই। আমি ন্যায়ের পক্ষে ’

স্টাফ করেসপনডেন্ট, নীলফামারী।। বাতায়ন২৪ডটকম।।

নীলফামারীর নবাগত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোর্শেদ আলম বলেছেন,‘আমি কারো পক্ষেও নই, কারো বিপক্ষেও নই। আমি ন্যায়ের পক্ষে। এটা কারো ভালো লাগতেও পারে আবার নাও পারে। কিন্তু কথা একটাই অপরাধ করে কেউ ছাড় পাবে না।’ রোববার (২২ সেপ্টেম্বর) বেলা ১২টায় জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার আরও বলেন,‘প্রত্যেক নিরিহ মানুষ ভালো থাকবে। দুষ্টু লোক আর ভালো থাকবে না। আমি ভালো মানুষের বন্ধু, খারাপ মানুষের বন্ধু না। এই জেলার মানুষকে ভালো রাখতে যা করণীয় তা করবো। নীলফামারী জেলা পুলিশ আবারও পুরোদমে জনগনের সেবায় নিয়োজিত থাকবে। পুলিশ তার স্বাভাবিক কর্মকান্ডে ফিরে আসবে।’
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সমস্যার সমাধানের, উন্নয়ন ও সম্ভাবনার বিষয়ে পুলিশ সুপারের সামনে তুলে ধরেন জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সাইফুল ইসলাম, নীলফামারীর প্রেসক্লাবের সহ-সভাপতি আতিয়ার রহমান বাড্ডা, সাবেক সাধারন সম্পাদক হাসান রাব্বী প্রধান, সাবেক নির্বাহী সদস্য মীর মাহমুদুল হাসান আস্তাক, বর্তমান সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম, সহ-সভাপতি আনোয়ারুল আলম প্রধান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসির উদ্দিন শাহ (মিলন) সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

বাতায়ন২৪ডটকম/মামুনার রশিদ মিঠু/নীলফামারী/সমামা

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com