সংবাদ শিরোনাম :
কারমাইকেল কলেজে আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে রংপুরে বিএনপির র‍্যালী পীরগাছায় কিশোরীকে উত্ত্যক্তের ঘটনায় দাদা-চাচার বিরুদ্ধে থানায় অভিযোগ হত্যা মামলার আসামিসহ কোতয়ালী থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫ রংপুর মাদক কারবারি ও অনলাইন জুয়ার সাথে জরিত থাকায় গ্রেফতার -৬ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারে কাউনিয়া উপজেলা প্রশাসনের জরুরী প্রস্তুতি সভা পীরগাছায় বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন,প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-শপিংমল-দোকান রাবিতে সাংবাদিকদের ওপর হামলা ৩ ছাত্রদল নেতা বহিষ্কার রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার বিচারের দাবিতে বেরোবিতে মানববন্ধন
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে রংপুরে বিএনপির র‍্যালী

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে রংপুরে বিএনপির র‍্যালী

রংপুর সিটির উন্নয়নে একনেক সভায় ১৮শ কোটি টাকার অনুমোদন

স্টাফ করেসপন্ডেন্ট ||রংপুর|| বাতায়ন২৪ডটকম ||
রংপুর সিটি করপোরেশনের উন্নয়ন ১৮শ কোটি টাকা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা স্বাগত র‍্যালী করেছে মহানগর বিএনপি এবং সহযোগি ও অঙ্গ সংগঠন।

বুধবার (৭ অক্টেবার) রাত সাড়ে ৮ টায় এই স্বাগত র‍্যালী করে রংপুর মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল মহিলাদলসহ বিভিন্ন অংগ ও সহযোগি সংগঠন। র‍্যালীটি গ্রান্ড হোটেল মোড় দলীয় কার্যালয় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাবলিক লাইব্রেরী মাঠে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, সিনিয়র যুগ্ম আাহবায়ক জহির আলম নয়ন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরান হোসেন, সদস্য সচিব নুর হাসান সুমন, ছাত্রদলের দলের আহবায়ক ইমরান খান সুজন প্রমুখ।

বক্তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে বলেন, তারকে রহমানের হাত ধরেই ঘুচবে রংপুরের সকল উন্নয়ন বঞ্চনা। এই ধারাবাহিকতা শুরু হলো। জাতীয়তাবাদি দলের ছায়াতলে সবাইকে ঐক্যবদ্ধ থেকে উন্নয়ন কার্যক্রম তরান্বিত করার আহবান জানান।

প্রসঙ্গত বুধবার (৭ অক্টোবর) সকালে একনেকের সভাপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমান এর সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় রংপুর সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নের জন্য ১ হাজার ৬০২ কোটি ৭৯ লাখ টাকা এবং সড়ক যোগাযোগ নির্বিঘ্ন করতে ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার ও পুনর্বাসনে আরও ২১০ কোটি ৪৯ লাখ টাকার অনুমোদন দেয়া হয়। এসময় রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট মাহফুজ উন নবী ডন।

এ খবর ছড়িয়ে পড়লে সিটি বাসির মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। অনেক স্থানে মিস্টি বিতরণ করা হয়। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্তোষ প্রকাশ করে পোস্ট দেন।

এ বিষয়ে রংপুর সিটি প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন বলেন, রংপুর মহানগর বাসির দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চণা থেকে মুক্ত করতে প্রধানমন্ত্রী কর্তৃক ১৮শ কোটি টাকা একনেকে পাশ করার বিষয়টি একটি মাইলফলক। এজন্য নগরবাসি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। কাজটি সঠিক এবং জবাবদিহীতার মাধ্যমে বাস্তবায়ন করতে চাই। এরমাধ্যমে উন্নয়নের মহাসড়কে যাত্রা শুরু করলো এই নগরী। প্রকল্প দুটি বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com