সংবাদ শিরোনাম :
পীরগাছায় বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন,প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-শপিংমল-দোকান রাবিতে সাংবাদিকদের ওপর হামলা ৩ ছাত্রদল নেতা বহিষ্কার রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার বিচারের দাবিতে বেরোবিতে মানববন্ধন বিএসএফের গুলিতে আহত ২ ভারতীয় নাগরিক রংপুর মেডিকেলে ভর্তি বিশ্ব বসতি দিবসে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের বর্ণাঢ্য র‍্যালি রংপুরে মাউশির তালাবদ্ধ স্টোর থেকে ৪ বস্তা ফাইল রাস্তায় গেল কিভাবে রংপুরে যৌথ অভিযানে ৫০ লাখ মুল্যের কষ্টিপাথর সহ আটক-২ শহীদ আবু সাঈদের কবর ও ঘরবাড়ি উন্নয়নে ১ কোটি টাকা বরাদ্দ দিলো সরকার পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন জুয়েল রানা
পীরগাছায় বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন,প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন

পীরগাছায় বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন,প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন

হাবিবুর রহমান হাবিব||উপজেলা করেসপন্ডেন্ট ||পীরগাছা,রংপুর||

রংপুরের পীরগাছা উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে।

রোববার দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায়,
উপজেলার ছাওলা, তাম্বুলপুর ও কৈকুড়ী ইউনিয়নের তিস্তা নদী, চর গাবুড়া, ঘাঘট, তেমনীর ঘাট ও গোপালগঞ্জের ঘাটসহ কয়েকটি স্থান থেকে বালু উত্তোলন করা হচ্ছে।

স্থানীয়দের দাবি, দিনের পাশাপাশি রাতেও স্থান গুলোতে বালু উত্তোলন করা হয়। এতে নদীর তীর, কৃষিজমি ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। বালু উত্তোলনের সঙ্গে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের জড়িত থাকার অভিযোগ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কার্যক্রম চললেও তা বন্ধে কার্যকর ব্যবস্থা দেখা যাচ্ছে না। তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সরেজমিন তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা দাবি করেছেন।

এ বিষয়ে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন জানান, অবৈধভাবে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের দাবি, অভিযোগ থাকা স্থানগুলোতে প্রশাসনের নিয়মিত নজরদারি ও অভিযান বাড়ানো হলে অবৈধ বালু উত্তোলন নিয়ন্ত্রণে আসবে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com