সংবাদ শিরোনাম :
রাজধানীতে ২ ঘণ্টার ব্যবধানে উদ্ধার ৩ যুবকের মরদেহ নির্মানের আড়াই বছর পর যাত্রা শুরু হলো রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের তৃণমূল বিএনপি শক্তিশালী করতে রাজশাহী নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে দেশে ফিরলেন জেন-জি আন্দোলনে নেপ ক্ষমতাচ্যুত নেপালের প্রধানমন্ত্রী উচ্চশিক্ষায় সুইডেনগামী নাজমুলের পাশে প্রধানমন্ত্রী বিদ্যুৎ মন্ত্রীর বক্তব্যে লোডশেডিং বন্ধে কোন সুখবর নেই  গ্যারেজে ঢুকে মালিককে নির্মম হত্যা: টাকা নিয়ে বাইরে তালা ঝুলিয়ে পালালো দুর্বৃত্তরা বেরোবিতে উপাচার্যের পিএসহ ১৫ কর্মকর্তার অবৈধ পদোন্নতি, বেতন ফেরতের সুপারিশ দ্বিতীয় ড্রাইভিং টেস্টের অভিজ্ঞতায় সড়ক ও বিআরটিএ নিয়ে জাইমা রহমানের এক ডজন প্রশ্ন
নির্মানের আড়াই বছর পর যাত্রা শুরু হলো রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের

নির্মানের আড়াই বছর পর যাত্রা শুরু হলো রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের

স্টাফ করেসপন্ডেন্ট|রংপুর| বাতায়ন২৪ডটকম

স্কুল পর্যায়ের বালিকা শিক্ষার্থীদের বিভাগীয় স্কেটিং প্রশিক্ষণ ক্যাম্পের মাধ্যমে নির্মানের আড়াই বছর পর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়্রা কমপ্লেক্স-এর।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে তিনদিন ব্যাপি স্কেটিং প্রশিক্ষণের ক্যাম্পের উদ্বোধনের মাধ্যমে কমপ্লেক্সটির যাত্রা শুরু করেন বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আব্দুল মোত্তালেব সরকারের সভাপতিত্বে এসময় মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রমিজ আলম)সহ বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সিদস্য সচিব ও বিভাগীয় মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক সেলওয়ারা বেগম। এসময় জেলা ক্রীড়া অফিসার মাসুদ আলমসহ প্রশিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম বলেন, অর্থনৈতিক সংকটের কারণে মহিলা ক্রীড়া কমপ্লেক্সটির কার্যক্রম শুরু করা যায় নি। এরপর নানাভাবে উদ্যোগ নিয়ে শুরু করা হলো। আশা করি আর এটি অর্থের কারণে বন্ধ হবে না। সরকারি বেসরকারি সকল তরফ থেকে কমপ্লেক্সটি চালু রাখার চেস্টা করা হবে।

বিভাগীয় কমিশনার আরও বলেন, স্কেটিংকে এইম হিসেবে নিয়ে ভালো প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে সব জায়গায় রংপুর বিভাগকে চ্যম্পিয়ন করতে হবে। স্বাস্থ্যকে সুন্দরভাবে গড়ে তুলে ভালো পড়ালেখার মাধ্যমে সমাজকে নেতৃত্ব দিতে হবে আজকের শিশুদেরকেই। পরে প্ররেসলিং, রোলারসহ বিভিন্ন ধরনের স্কেটিং ইভেন্টে প্রশিক্ষণে অংশ নেন বালিকারা। প্রশিক্ষণের সুযোগ পেয়ে খুশি শিক্ষার্থীরা।

জাতীয় ক্রীড়া পরিষদ ৩৮ কোটি টাকা ব্যয়ে রংপুরে ১০ একর জমির ওপর ২০২৩ সালে বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স নির্মান কাজ শেষ করলেও আড়াই বছর পর সেটির কার্যক্রম শুরু হলো।

এইচ আরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com