সংবাদ শিরোনাম :
বেরোবিতে উপাচার্যের পিএসহ ১৫ কর্মকর্তার অবৈধ পদোন্নতি, বেতন ফেরতের সুপারিশ দ্বিতীয় ড্রাইভিং টেস্টের অভিজ্ঞতায় সড়ক ও বিআরটিএ নিয়ে জাইমা রহমানের এক ডজন প্রশ্ন ৩২ নম্বর ওয়ার্ডে জামায়াতের কাউন্সিলর প্রার্থী মাওলানা রবিউল ইসলাম রংপুরে লোডশেডিং কমাতে বিদ্যুৎ বিভাগের সঙ্গে এমপি বেলালের বৈঠক রংপুরে হিমাগারভাড়া কমানোর দাবিতে কৃষি বিপনন অফিস ঘেরাও টঙ্গীতে অটোরিকশা ও ধারালো অস্ত্রসহ চার ছিনতাইকারী গ্রেপ্তার বিপ্লব -সুদীপসহ ছয় পুলিশ কর্মকর্তা বরখাস্ত আমরা সবাই বাংলাদেশি, কেউ আদিবাসী নই: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুর রেঞ্জে নতুন ডিআইজি আব্দুল মাবুদ, পদায়নে গুরুত্ব পেল স্থানীয় অভিজ্ঞতা মির্জা ফখরুলের বৈষম্যমূলক বক্তব্যের প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
রংপুরে লোডশেডিং কমাতে বিদ্যুৎ বিভাগের সঙ্গে এমপি বেলালের বৈঠক

রংপুরে লোডশেডিং কমাতে বিদ্যুৎ বিভাগের সঙ্গে এমপি বেলালের বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট|রংপুর| বাতায়ন২৪ডটকম

রংপুরে চলমান বিদ্যুৎ সংকট ও ঘনঘন লোডশেডিং থেকে দ্রুত প্রতিকার পেতে বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীএর সঙ্গে বৈঠক করেছেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান বেলাল।

বুধবার (১২ আগস্ট) নগরীর শাপলা দুপুরে রংপুরের শাপলা চত্বর এলাকায় অবস্থিত বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর সাথে বৈঠকে রংপুরের বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি, চাহিদার তুলনায় সরবরাহের ঘাটতি এবং ঘনঘন লোডশেডিংয়ের কারণে সৃষ্ট জনদুর্ভোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক সূত্রে জানা যায়, বর্তমানে রংপুরে বিদ্যুতের চাহিদার প্রায় ৯০ শতাংশ থাকলেও সরবরাহ পাওয়া যাচ্ছে প্রায় ৫০ শতাংশ। ফলে চাহিদা ও সরবরাহের মধ্যে বড় ধরনের ঘাটতি থাকায় লোডশেডিং দিতে হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, সারাদেশে গড়ে প্রায় ২০ শতাংশ লোডশেডিং হলেও রংপুরে তা প্রায় ৪০ শতাংশ পর্যন্ত হচ্ছে।

বৈঠকে সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল রংপুরের মানুষের দুর্ভোগের বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে তুলে ধরে বিদ্যুৎ সংকট নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, দীর্ঘসময় বিদ্যুৎবিহীন অবস্থায় রেখে রংপুরের মানুষের জনজীবন ব্যাহত করা কোনোভাবেই কাম্য নয়। বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে রংপুরের সরবরাহ পরিস্থিতির উন্নতি এবং লোডশেডিং কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

সংসদ সদস্য বলেন, বিদ্যুৎ সংকটের কারণে সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও অন্যান্য কার্যক্রমও ব্যাহত হচ্ছে। রংপুরের স্বাভাবিক জীবনযাত্রা সচল রাখতে সমস্যাটির দ্রুত সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

বৈঠকে রংপুরের বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এইচ আরবি/ বাতায়ন২৪ডটকম/রংপুর

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com