স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর| বাতায়ন২৪ডটকম
সরকার গঠিত তদন্ত কমিটির ভাড়ার চেয়ে হিমাগারগুলোতে আলুর সংরক্ষণমূল্য দ্বি-গুন নেয়ার প্রতিবাদে রংপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিপনন অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে আলু চাষী ও ব্যবসায়ীরা।
বুধবার ( ১২ আগস্ট) দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত এই ঘেরাও কর্মসূচিতে পালন করে তারা। এসময় বিক্ষোভ প্রদর্শন করেন ভুক্তভোগি আলু চাষী ও ব্যবসায়িরা। পরে সেখানে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আলু চাষী ও ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ তৈয়বুর রহমান, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বণিক, আন্দোলন সমন্বয় কমিটির আহ্বায়ক মোহাম্মদ তহিদুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ‘রংপুর ডিসি অফিসের গঠিত তদন্ত কমিটি হিমাগারে প্রতিকেজি আলু কেজি প্রতি ২ টাকা ৩৭ পয়সা থেকে ৩ টাকা ৪৩ টাকা পর্যন্ত খরচ হওয়ার তদন্ত প্রতিবেদন দিলেও হিমাগারগুলো ৬ টাকা ৭৫ পয়সা থেকে ৭ টা পর্যন্ত আদায় করছে। এতে লোকসাসেনর মুখে পড়েছেন আলু চাষী ব্যাবসায়িরা। অবিলম্বে ভাড়া কমিয়ে ৪ টাকা করার দাবি জানান তারা।’

প্রসঙ্গত: হিমাগার ভাড়া কমানোর দাবিতে আলু চাষীরা আন্দোলন করলে ভাড়া নির্ধারনে কমিটি করে দেয় ডিসি অফিস। কিন্তু ডিসি অফিসের তদন্ত প্রদিবেদনকেও মানছে না হিমাগারমালিকরা।

এ ব্যপারে রংপুর কৃষি বিপনন অধিদপ্তরের উপ-পরিচালক আলমগীর বাদশা জানান, ‘ হিমাগারের সংরক্ষণভাড়া কমানোর দাবির স্মারকলিপি পেয়েছি। এবিষয় কাজ করা হচ্ছে। ‘
এইচ আরবি/বাতায়ন২৪ডটকম/রংপুর