সংবাদ শিরোনাম :
রাসায়নিক দিয়ে এমআরপি মুছে চালের দাম বৃদ্ধি: রংপুরে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা এক মণ দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা অবশেষে কারমাইকেল কলেজের প্রধান ফটকের ভিত্তিফলক উম্মোচন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল ১ কোটি ৩ লাখ টাকার চেক সুন্দরগঞ্জ প্রেসক্লাবের নবগঠিত কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত দুদকের নতুন সচিব সাইদুর রহমান খানের সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ দেশের ৮ জেলায় বন্যার ঝুঁকি, প্লাবিত হতে পারে আরও ৫ জেলার নিম্নাঞ্চল টেকনাফে ২০ কোটি টাকার ইয়াবাসহ ২ মিয়ানমার নাগরিক গ্রেফতার জুলাই অভ্যুত্থান ফরাসি বিপ্লবের চেয়ে কোনো অংশে কম নয়: রিজভী বিশ্বজয়ী এমআইএসটির রোবোটিক দলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
অবশেষে কারমাইকেল কলেজের প্রধান ফটকের ভিত্তিফলক উম্মোচন

অবশেষে কারমাইকেল কলেজের প্রধান ফটকের ভিত্তিফলক উম্মোচন

স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর|| বাতায়ন২৪ডটকম

দীর্ঘ আন্দোলনের পর অবশেষে কাজের উদ্বোধনী ফলক উম্মোচন হলো সোয়া একশ বছরের ঐতিহ্যবাহি কারমাইকেল কলেজের প্রধান ফটকের।

সোমবার ( ৩ আগস্ট) দুপুরে এর উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর আবুল হোসেন মন্ডল। উদ্বোধনী কাজের ফলক উম্মোচন উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভার। এসময় শিক্ষক শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কলেজের নিরাপত্তা এবং পরিচিতির জন্য জুলাই বিপ্লবের পর থেকেই শিক্ষার্থীরা আন্দোলনে নামে। কিন্তু কাজ হচ্ছিল না। সর্বশেষ শিক্ষার্থীরা গত সপ্তাহে ফলকের কাজ শুরু না হলে লাগাতর আন্দোলনের হুমকি দেয়। এরই মধ্যে এই কাজের ফলক উম্মোচন করলো প্রশাসন।

২ কোটি টাকা ব্যায়ে গেটটির কাজ দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন অধ্যক্ষ। শিক্ষার্থীরা জানিয়েছেন প্রধান ফটক নির্মানের কাজ যেন ফলক উম্মোচনের মধ্যে সীমাবদ্ধ না থাকে।

কলেজের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন জানান, ‘ আমরা অনেক আন্দোলন করেছি। আমাদের নিরাপত্তার জন্য। কলেজের পরিচিতর জন্য। কিন্তু সেটা দুইবছরেও পুরণ হয় নি। প্রধান ফটকের কাজের জন্য ফলক উম্মোচন হলো। আমরা চাই আর যেন আমাদের আন্দোলন করতে না হয়। দ্রত কাজ শুরুর দাবি আমাদের।

কারমাইকেল কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর রেহেনা বেগম বলেন, ‘ নিঃসন্দেহে এটা ভালো উদ্যোগ এবং আমি এখানে যেহেতু আগে ভাইস প্রিন্সিপ্যাল ছিলাম। তখন থেকেই এই দাবিগুলো চলে আসছে । ছাত্রদের আন্দোলনের ফলে এটা আরও গতি পেয়েছে। ছাত্রদেরকে ধন্যবাদ জানাই যে তারা এই পর্যন্ত আনতে পেরেছে এবং আজকে সবার সম্মিলিত প্রচেষ্টায় এই যে ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। আমরা যেন সুন্দর একটা নান্দনিক গেট পাই এখন সেটাই আশা। ‘

কারমাইকেল কলেজ অধ্যক্ষ প্রফেসর আবুল হোসেন মন্ডল জানান, ‘ আল্লাহর রহমতে আমরা প্রধান ফটকের ভিত্তিফলক উম্মোচন করলাম। এটা দীর্ঘদিনের দাবি ছিল। কাজ দ্রুত শুরু এবং শেষ করার মাধ্যমে সেই দাবীর চ্যালেঞ্জ বাস্তবায়নই আমাদের এখন মুল লক্ষ। কলেজ সূত্র জানিয়েছে, এরই মধ্যে ২ কোটি টাকা ব্যায়ে টেন্ডার আহবান করা হয়েছে। দ্রুত কাজ শুরু হবে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com