সংবাদ শিরোনাম :
হাসিনার পথে হাঁটলে পরিণতিও একই হবে: ডা.শফিকুর রহমান বেরোবিতে ছাত্র ফেডারেশনের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন রংপুরে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে ‘মুয়াজ্জিন’কে অশ্রুসিক্ত বিদায় দিলেন এলাকাবাসী আমরা জানতাম বিএনপি এসে এই মোনাফেকীটা করবে -শিবির সভাপতি কাল রংপুর মুখে ১১ দলের লংমার্চ আট দফার সাথে জোড়ালো দাবি উঠবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আওয়ামীলীগ বাংলাদেশ ফিরে আসলে এর জন্য দায়ী থাকবে জামায়াত-এনসিপি রংপুর রেঞ্জ ডিআইজি অফিসের এএসপি নুরুজ্জামান চৌধুরীর অবসরজনিত বিদায় সংবর্ধনা রংপুরে লংমার্চের সমাপনী সমাবেশস্থল পরিদর্শনে জামায়াত নেতারা রংপুর বিভাগে ক্রমেই বাড়ছে ডেংগু রোগির সংখ্যা: ৯০ ভাগই ঢাকা ফেরত ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করতে রংপুরে জামায়াতের লিফলেট বিতরণ
নিখোঁজের ১০ দিন পর পুকুরে মিললো কাস্টমস সিপাহীর খণ্ডিত লাশ

নিখোঁজের ১০ দিন পর পুকুরে মিললো কাস্টমস সিপাহীর খণ্ডিত লাশ

স্টাফ করেসপন্ডেন্ট|| ময়মনসিংহ||বাতায়ন২৪ডটকম||

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে বাংলাদেশ কাস্টম হাউস, কমলাপুরে কর্মরত সিপাহী আবু রায়হান তালুকদার (৪০)-এর বস্তাবন্দি খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার বিকেলে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর উত্তরপাড়া গ্রামের দীর্ঘদিনের পরিত্যক্ত একটি পুকুর থেকে তিনটি ট্রাভেল ব্যাগে থাকা লাশের খণ্ডাংশ উদ্ধার করা হয়।

নিহত আবু রায়হান একই গ্রামের মৃত আবু বকর সিদ্দিক তালুকদার ও রাহেলা খাতুন দম্পতির কনিষ্ঠ পুত্র। তিনি বাংলাদেশ কাস্টম হাউস, কমলাপুরে সিপাহী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ২৩ জুলাই বৃহস্পতিবার রাতে আবু রায়হান নিজ বাড়িতে আসেন। ওই রাতে বাড়ির কেয়ারটেকার রাজুকে সঙ্গে নিয়ে নিজ ঘরে অবস্থান করেন। পরদিন শুক্রবার সকালে কর্মস্থলে যোগ দেওয়ার উদ্দেশ্যে রাজু তাকে বাড়ি থেকে নিয়ে যায় বলে পরিবারের দাবি।

এরপর ২৭ জুলাই সোমবার আবু রায়হানের অফিসের এক সহকর্মী তার চাচাতো বোন, প্রভাষক নাজমুন্নাহার বিউটিকে ফোন করে জানান, আবু রায়হান কর্মস্থলে যোগ দেননি এবং তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। বিষয়টি জানার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

পরে ২৭ জুলাই রাতে আবু রায়হানের বড় ভাই মো. নূরুল ইসলাম ফুলবাড়ীয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির তদন্তে নেমে পুলিশ জানতে পারে, কেয়ারটেকার রাজু ও তার বন্ধু জিতুল এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তারা দুজনই মাদকাসক্ত।

নিখোঁজের ১০ দিন পর রোববার বিকেলে আবু রায়হানের বাড়ি থেকে প্রায় ৩০০ গজ পূর্বে একটি পরিত্যক্ত পুকুরে তিনটি ট্রাভেল ব্যাগে থাকা খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। পরে পরিবারের সদস্যরা লাশটি আবু রায়হানের বলে শনাক্ত করেন।

ফুলবাড়ীয়া থানার ওসি রাশেদুল হাসান জানান, ‘নিখোঁজ ব্যক্তির বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ট্রাভেল ব্যাগবন্দি খণ্ডিত লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com