সংবাদ শিরোনাম :
নিখোঁজের ১০ দিন পর পরিত্যক্ত পুকুর থেকে কাস্টমস সিপাহীর খণ্ডিত লাশ উদ্ধার বজ্রপাতে ঠাকুরগাঁওয়ে চা দোকানিসহ নিহত-২, গুরুতর আহত-২  তিস্তার ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামত ও স্পিডবোটের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি প্রদান বাড়তি খরচ ও আমলাতান্ত্রিক জটিলতার চাপে পেট্রোল পাম্প ব্যবসা: মালিক সমিতি ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণমিছিল ও সমাবেশ, জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জামায়াতের জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের অদম্য জুলাই মিছিল রংপুর চিরিয়াখানার অব্যবস্থাপনা, জরাজীর্ণতা ও অতিরিক্ত ফি আদায়ে ক্ষুব্ধ দর্শনার্থীরা রংপুরে ১৭ লাখে এএসআই পদে চাকরি, জালিয়াত চক্রের ৪ সদস্য গ্রেফতার
তিস্তার ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামত ও স্পিডবোটের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি প্রদান

তিস্তার ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামত ও স্পিডবোটের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি প্রদান

স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম

রংপুরের গঙ্গাচড়ার নোহালী ইউনিয়নের ভয়াবহ নদী ভাংগন রোধ, বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট সংস্কার ও মুমুর্ষ রোগীদের পারাপারে স্পিড বোডের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ভুক্তভোগিরা।

রোববার (২ আগস্ট) দুপুরে নোহালী ইউনিয়নের ২, ৭ ও ৮ নং ওয়ার্ডের বাসিন্দারা জেলা প্রশাসকের কাছে এই স্মারকলিপি দেন। পরে তারা জেলা পরিষদের প্রধান নির্বাহী ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কাছেও স্মারকলিপি দিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ৭নং ইউপি সদস্য শহিদুল ইসলাম, বাগডোহারা সততা কল্যাণ সংস্থার সভাপতি মোঃ আল আমিন, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের ৭ নং ওয়ার্ড সভাপতি মোঃ মোনেইম হোসেন, নোহালী হিলফুল ফুজুল সংঘের সাধারণ সম্পাদক মোহাম্মদ ময়েন মিয়া, স্কুল শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাউন, আবুয়াল ইসলাম, কলেজ শিক্ষার্থী মোহাম্মদ মোক্তারুল ইসলাম, মারজান মিয়া, সমাজ সেবক মুকুল মিয়া, ব্যবসায়ি ইসমাইল হোসেন, কৃষক শফিকুল ইসলাম প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয়, সাম্প্রতিক বন্যায় ইউনিয়নটির ২, ৭ ও ৮ নং ওয়ার্ডের প্রায় ১২ কিলোমিটার রাস্তা নস্ট হয়ে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। এতে গঙ্গাচড়া ও কালিগঞ্জ উপজেলার সাথে ওই এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রায় ২ হাজার শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না। হাটবাজার করতে পারছে না। রোগী পারাপার করা যাচ্ছে না।

স্মারকলিপিতে আরও বলা হয, চর বাগডোহারা, কাচারিপাড়া, ব্রিক বাজারসহ স্বেচ্ছা শ্রমে নির্মিত চরনোহালী থেকে মিনারবাজার হয়ে কালিগঞ্জ খেয়াঘাট পর্যন্ত বেড়ি বাঁধের দুইপাশে ভয়াবহ ভাঙ্গন ধরেছে। এসব ভাঙ্গন রোধ করা না গেলে ওই তিনটি ওয়ার্ডে বসবাসরত প্রায় ১০ হাজার মানুষের বসতবাড়ি, ভিটেমাটি ও জমি জমাসহ হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি ক্লিনিক নদীগর্ভে বিলীন হয়ে যাবে। ভাঙ্গন রোধে পাউবো যে জিওব্যাগ ফেলছে তা প্রয়োজনের তুলনায় একেবারেই নগন্য।

স্মারকলিপিতে বলা হয়, জরুরী ভিত্তিতে ভাংগন রোধ, রাস্তাঘাট সংস্কার ও মূহুর্ষ রোগীদের জন্য স্পিডবোট দেয়ার দাবি জানান এলাকাবাসি।

স্মারকলিপি পাওয়ার কথা উল্লেখ করে রংপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী মামুনুর রশিদ জানান, ‘ এলাকাবাসি এসেছিলেন। তারা স্মারকলিপি দিয়েছেন। আমরা ওই এলাকা সরেজমিনে পরিদর্শন করেছি। জেলা পরিষদের পক্ষ থেকে প্রশাসক মহোদয়ের সাথে আলোচনা করেছি। আমরা যেটা চিন্তা করেছি যে একটা স্পিডবোট সেখানে দেওয়া যায়। যেটা কিনা সম্পূর্ণভাবে জেলা পরিষদের নিয়ন্ত্রণে থাকবে। তাহলে অন্তত প্রসূতি মা, গুরুতর অসুস্থ রোগী এবং পরীক্ষার্থী ছাত্রদের জন্য কাজে লাগবে। যাতে এই নদীর বিচ্ছিন্নতার কারণে হঠাৎ করে কোন বিপর্যয়ে তারা পড়বে না। তাদেরকে দ্রুত মেইনল্যান্ডে নিয়ে আসতে পারব এবং তাদের জরুরী চিকিৎসা অথবা শিক্ষার ব্যবস্থাটা করা যাবে।’

স্মারকলিপি দেয়া প্রসঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন জানান, ‘সেখানে সাম্প্রতিক তিস্তার পানি বৃদ্ধির ভাঙ্গনের ফলে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে ১২ কিলোমিটার রাস্তা ক্ষতিগস্ত্র হয়েছে। এরমধ্যে যেটা আমাদের কিছু এলজিইডির আইডিভুক্ত, আবার কিছু রাস্তা আছে আইডি ছাড়া। সেই রাস্তাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতোমধ্যেই আমাকে এলাকাবাসীর পক্ষে একটা স্মারকলিপি প্রদান করা হয়েছে। আমি সেটা রিসিভ করেছি। এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে এরই মধ্যে আমি অনুরোধ করেছি আইডিভুক্ত রাস্তাগুলি দ্রুত যাতে মেরামত করা হয়। কিছুক্ষণ আগেই মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী স্যারের সাথেও কথা হয়েছে যাতে আমরা চরাঞ্চলের যে রাস্তাঘাটগুলি যেটা দুর্যোগ ব্যবস্থাপনার আওতায় মেরামতের সুযোগ রয়েছে আমাদের টিআরের মাধ্যমে সেই রাস্তাগুলির জন্য একটি স্পেশাল বরাদ্দের জন্য আমি স্যারকে অনুরোধ করেছি।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com