সংবাদ শিরোনাম :
রংপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ‘ঘরে ঘরে খবর দে-ভাইভা প্রথার কবর দে, বেশি মার্ক ভাইভায়- দলের লোকে চাকরি পায়,’ শ্লোগানে উত্তাল বেরোবি পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কর্তন, ৮ লাখ টাকার ক্ষতির দাবি ইসলাম অমুসলিমদের ওপর নির্যাতন বা বৈষম্য সমর্থন করে না: রংপুরে চরমোনাই পীর রংপুরে চাঞ্চল্যকর চার খুন: ১৩ দিন পর ফরেনসিক ল্যাবে জব্দকৃত আলামত, নজর এখন ডিএনএ পরীক্ষায় রংপুরে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী আনাস ইয়াবাসহ গ্রেফতার ইউএনও আমার দুই গ্রেড নিচে চাকুরি করে: পীরগাছা সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে দাম্ভিকতার অভিযোগ সকল ষড়যন্ত্র উপেক্ষা করে তারেক রহমানের প্ল্যান বাস্তবায়নে তৃণমূল বিএনপি: পীরগঞ্জে সাইফুল ইসলাম রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা বাটুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল রংপুরে জাতীয় উদ্যোক্তা সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
তোমায় দিলাম ছুটি নাটকে অভিনয় করেছেন হাকিম ও ছন্দা

তোমায় দিলাম ছুটি নাটকে অভিনয় করেছেন হাকিম ও ছন্দা

বিনোদন ডেস্ক||বাতায়ন২৪ডটকম||

দীর্ঘদিন পর আজিজুল হাকিমের সঙ্গে একটি নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা। রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় ও অর্ক মোস্তফার রচনায় তারা দুজন ‘তোমায় দিলাম ছুটি’ নাটকে অভিনয় করেছেন।

ছন্দা বলেন, দীর্ঘদিন পর হাকিম ভাইয়ের সঙ্গে নাটকে অভিনয় করে ভীষণ ভালো লেগেছে। হাকিম ভাই এখনো সেই আগের মতোই অভিনয়ে কী ভীষণ সিরিয়াস, তার চরিত্র নিয়ে সার্বক্ষণিক ভাবনা আমাকে মুগ্ধ করে। অনেকদিন পর হাকিম ভাইয়ের সঙ্গে এই নাটকে অভিনয়ে আমি ভীষণ উপভোগ করেছি। আশা করছি নাটকটি প্রচারে এলে ভালো লাগবে দর্শকের।

এদিকে ছন্দা জানান, দীপ্ত টিভিতে প্রচার চলতি সাজ্জাদ সুমনের ‘খুশবু’ নাটকে অভিনয় করার পাশাপাশি প্রচারে আসছে তার অভিনীত ভিকি জাহেদ পরিচালিত ‘আমাদের নীল বাড়ি’ ও হাসান রেজাউল পরিচালিত ‘এরই নাম সংসার’ ধারাবাহিক নাটক দুটি।

ছন্দার সঙ্গে দীর্ঘদিন পর কাজ করা প্রসঙ্গে আজিজুল হাকিম বলেন, একটা সময় ছন্দার সঙ্গে অনেক কাজ হতো। সেখানে একটা দীর্ঘদিনের বিরতি ছিল। আবার একসঙ্গে কাজ করে ভালো লাগল। এখন আসলে গল্পে পারিবারিক আবহটা টানছে দর্শক। এটা আমাদের জন্য ভীষণ পজিটিভ একটা দিক।

এদিকে ছন্দা আগের মতো টিভি নাটকে খুব বেশি নিয়মিত না হলেও তিনি একজন পেশাদার অভিনেত্রী হিসেবে নাটকে অভিনয় করে যাচ্ছেন।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম/এইচআরবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com