সংবাদ শিরোনাম :
৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনীতে বিজয়ীদের পুরস্কৃত করলেন প্রধানমন্ত্রী প্রতীকী ধর্মঘট প্রত্যাহার, দাবি না মানলে ২৩ আগস্ট থেকে সিএনজি স্টেশন বন্ধ প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় রাবি ছাত্রীকে ‘নদীতে ফেলে দেওয়ার’ হুমকি মাঝরাতে ক্ষুধা পায়? কারণ জানুন, যেভাবে বন্ধ করবেন ক্ষুধা বন্যার পর চট্টগ্রাম বোর্ডে এইচএসসি শুরু, অনুপস্থিত ১ হাজার ৮২৫ রাষ্ট্রপতি থাকাকালীন শেয়ার জালিয়াতি মামলায় আসামি করা হয় সাহাবুদ্দিনকে! গোপালগঞ্জে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার, শ্বশুর ও স্ত্রী আটক বিএনপিকে যারা ফ্যাসিস্ট বলে তাদের জ্ঞানের অভাব আছে, তাদের মাইন্ড সেটআপ সেভাবেই তৈরি: মির্জা ফখরুল রংপুরে তিস্তা ভাঙ্গন রোধের দাবিতে পাউবো কার্যালয় ঘেরাও

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনীতে বিজয়ীদের পুরস্কৃত করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক|| বাতায়ন২৪ডটকম||

প্রধানমন্ত্রী তারেক রহমান “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬” এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন।

সোমবার (২৭ জুলাই) বিকেলে ঢাকায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে এই অনুষ্ঠান হয়। “স্বপ্নের পথে, বিজয়ের সাথে” এই স্লোগানকে সঙ্গে নিয়ে চলতি বছরের গত ২ মে মাসে শুরু হয় “নতুন কুঁড়ি স্পোর্টস” প্রতিযোগিতা। আসরের প্রতিপাদ্য “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা।”

অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান আর্মি স্টেডিয়ামের পুরো মাঠ প্রদক্ষিণ করেন এবং গ্যালারিতে উপস্থিত শিশু কিশোরদের অভিবাদনের জবাব দেন।

প্রধানমন্ত্রী শিশু কিশোরদের কাছে গিয়ে কুশল বিনিময় করেন ও হাত মেলান। এ সময় উপস্থিত স্কুলশিক্ষার্থীরা দারুণ উচ্ছ্বাস প্রকাশ করে। প্রধানমন্ত্রী খুদে ক্রীড়াবিদদের বালিকা বিভাগের ফুটবল ফাইনাল এবং বালিকা ও বালকদের ১০০ মিটার স্প্রিন্ট মাঠে বসে উপভোগ করেন। খেলা শেষে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এছাড়া স্কুলশিক্ষার্থীদের মনোজ্ঞ ডিসপ্লেও উপভোগ করেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে আঞ্চলিক পর্বের উদ্বোধনের মধ্য দিয়ে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬” -এর প্রথম আসরের যাত্রা শুরু হয়। এরপর দেশের উপজেলা ও জেলা পর্যায় থেকে ১২ থেকে ১৪ বছর বয়সী প্রায় ১ লাখ ৭০ হাজার খুদে ক্রীড়াবিদ আটটি ডিসিপ্লিনে অংশ নেয়। পরবর্তী সময়ে প্রতিভা বাছাই শেষে জাতীয় পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com