সংবাদ শিরোনাম :
সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার দাবি এনিসিপি নেতা -আসিফ মাহমুদের অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলে না-ডা.শফিকুর রহমান ব্যক্তি উদ্যোগে রাউজানে সড়ক সলিং, ৩০ বছর পর যাতায়াতে স্বস্তি শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আমি ভীষণ অসুস্থ, তাই পদত্যাগ করলাম: গণমাধ্যমকে রাষ্ট্রপতি চুপ্পু লালমনিরহাটে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই: র‍্যাবের অভিযানে গ্রেফতার ২ গাড়িচালককে হত্যাচেষ্টার মামলায়,গ্রেপ্তার হতে পারেন এমপি গাজী নজরুল যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান- নিউ ইয়র্ক টাইমস নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি সদস্য খুন রাষ্ট্রপতিকে পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা
ব্যক্তি উদ্যোগে রাউজানে সড়ক সলিং, ৩০ বছর পর যাতায়াতে স্বস্তি

ব্যক্তি উদ্যোগে রাউজানে সড়ক সলিং, ৩০ বছর পর যাতায়াতে স্বস্তি

অনলাইন ডেস্ক|| চট্রগ্রাম || বাতায়ন২৪ডটকম||

রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাজী সাহেব মিয়া বাড়ি এলাকার দীর্ঘদিনের অবহেলিত কাঁচা সড়কটি অবশেষে সলিং করা হয়েছে। রাউজানের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আলী সুমনের ব্যক্তিগত অর্থায়নে প্রায় ৩০০ ফুট দৈর্ঘ্যের সড়কটির নির্মাণকাজ শুরু হয়েছে। দীর্ঘ প্রায় ৩০ বছর পর সড়কটিতে সলিংয়ের কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ও আনন্দের জোয়ার বইছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাজী সাহেব মিয়া বাড়ি এলাকার এই কাঁচা সড়কটিতে দীর্ঘদিন ধরে কোনো যানবাহন চলাচল করতে পারত না। বর্ষা মৌসুমে পায়ে হেঁটে চলাচলও অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ত। ফলে বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থী, প্রান্তিক কৃষকসহ এলাকার হাজারো মানুষকে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাতে হতো।

এমন পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের দাবির প্রেক্ষিতে রাউজানের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় সড়কটি সংস্কার ও সলিংয়ের উদ্যোগ নেন সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ আলী সুমন। তার নিজস্ব অর্থায়নে সড়কটির নির্মাণকাজ শুরু হওয়ায় দীর্ঘদিনের যাতায়াত সমস্যার একটি স্থায়ী সমাধান হয়েছে বলে মনে করছেন এলাকাবাসী।

স্থানীয় অধিবাসীরা জানান, সড়কটি কাঁচা থাকায় বিশেষ করে স্কুল কলেজগামী কোমলমতি শিক্ষার্থী, বয়োবৃদ্ধ এবং সাধারণ মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগে পড়তে হতো। বর্তমানে সড়কটিতে সলিংয়ের কাজ শুরু হওয়ায় পুরো এলাকার দৃশ্যপট বদলে গেছে। এতে সব শ্রেণি পেশার মানুষ উপকৃত হবেন এবং যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে।

সড়কটির সলিং নির্মাণকাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজ কমিটির অর্থ সম্পাদক আবুল মনছুর, সমাজসেবক আলমগীর হোসেন, উত্তর জেলা যুবদলের সদস্য মোহাম্মদ হোসেন, হাফেজ মাওলানা নুর মোহাম্মদ, ইসহাক মিয়া, মো: জাহেদ, মমতাজ, আসিফ, ইয়াছিন উদ্দিন মাসুদ, রিপন, ইয়াকুব উদ্দিন আরিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম/এইচআরবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com