সংবাদ শিরোনাম :
মীর শাহে আলম ইস্যুতে প্রধানমন্ত্রীকে রাজনৈতিকভাবে নিশানা করা হচ্ছে: রাশেদ খান মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, কাঁপছে কুয়েত ও বাহরাইন আর্জেন্টিনা -মিশর ম্যাচের মতোই ভালো মানের রেফারিং চান ফ্রান্সের কোচ দেশম ফ্রান্স ম্যাচের আগে মরক্কো শিবিরে বড় ধাক্কা রংপুরে এনসিপি সমাবেশে অভিযোগ ‘ জুলাই বিপ্লবে নেতৃত্ব দানকারীদের হত্যা করতেই সাভারে হামলা’ অর্থপাচারের অভিযোগে এফবিআইয়ের নজরে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন শাপলা চত্বর মামলার তদন্তের ইতি, শিগগিরই প্রতিবেদন দাখিল এইচএসসি পরীক্ষায় অসদুপায়, গাইবান্ধায় বহিষ্কার ৬ পরীক্ষার্থী মিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর গুলি, অভিযুক্তকে গ্রেফতার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এনসিপি নেতা
ফ্রান্স ম্যাচের আগে মরক্কো শিবিরে বড় ধাক্কা

ফ্রান্স ম্যাচের আগে মরক্কো শিবিরে বড় ধাক্কা

ছবি : সংগৃহীত

কাতার বিশ্বকাপের মতো ২০২৬ আসরেও দারুণ ছন্দে আছে মরক্কো। তবে গত আসরের সেমিফাইনালে যাদের বিপক্ষে থামতে হয়েছিল অ্যাটলাস লায়নদের, একই প্রতিপক্ষের মোকাবিলায় আশরাফ হাকিমির দল চলতি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নামতে যাচ্ছে। আজ (বৃহস্পতিবার) দিবাগত রাতে সেমিফাইনালে ওঠার এই লড়াইয়ে নামার আগে ফর্মে থাকা তারকা ফুটবলারকে হারাল মরক্কো।

স্টাফ করেসপন্ডেন্ট  || বাতায়ন২৪ডট কম || খেলাধুলা ডেস্ক || ০৯ জুলাই ২০২৬

কানাডার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে হ্যামস্ট্রিং চোট নিয়ে মাত্র ২২ মিনিটে মাঠ ছাড়তে হয়েছিল ইসমায়েল সাইবারিকে। সেই চোট এখনও সারায় বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাচ্ছে না মরক্কো। ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে এমনটাই জানালেন আফ্রিকান দেশটির কোচ মোহামেদ উয়াহবি। বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ২টায় বোস্টন স্টেডিয়ামে লড়বে দুই দল।

 

 

কোয়ার্টার ফাইনালের মতো বড় মঞ্চ, সেখানে আবার গত আসরে বিদায় করে দেওয়া কিলিয়ান এমবাপের দল প্রতিপক্ষ। যারা চলতি বিশ্বকাপেও উড়ন্ত ফর্মে আছে। বিশ্বকাপের অন্যতম ফেভারিট ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে নিয়ে মরক্কোর কোচ উয়াহবি বলেন, ‘সে এখনও প্রস্তুত নয়, তবে এখনই তার বিশ্বকাপ আসর শেষ হয়ে যায়নি।’

গ্রুপপর্বে মরক্কোর তিন ম্যাচেই গোল করেছিলেন বিশ্বকাপ শেষে বায়ার্ন মিউনিখে যোগ দিতে যাওয়া এই তারকা। শেষ ৩২–এ নেদারল্যান্ডের বিপক্ষে টাইব্রেকারে জয়সূচক শেষ শটটা সাইবারি নিয়েছিলেন। সফল স্পটকিকের পর মেতেছিলেন বিজয়োল্লাসে।

এদিকে, ফ্রান্স ম্যাচের প্রস্তুতিতে কোনো চমক থাকছে না বলে জানিয়েছেন মরক্কোর কোচ, ‘ম্যাচের প্রস্তুতির ক্ষেত্রে কোনো চমক বা গোপন কৌশল থাকছে না। আমার লুকানোর কিছু নেই। আমি চমক পছন্দ করি না, আর যারা আমাদের খেলা বিশ্লেষণ করেছেন, তারা জানেন যে আমরা ঠিক কীভাবে খেলতে চাই সে বিষয়ে আমাদের ধারণা একদম পরিষ্কার।’

 

বাতায়ন২৪.কম/ মাহমুদুল হাসান

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com