সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জের থানা হাজত থেকে এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার সাজেকে বন্যার কবলে ২০ হাজার মানুষ, সড়ক যোগাযোগ বন্ধ লালমনিরহাটে মাদক ও জুয়ার আসামিদের পক্ষে মামলা লড়বেন না আইনজীবীরা ৭০ হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ পর্যায়ে, শিগগিরই বিজ্ঞপ্তি শরীর নয়, কাজ দিয়ে মূল্যায়নের আহ্বান অঞ্জলির মীর শাহে আলম ইস্যুতে প্রধানমন্ত্রীকে রাজনৈতিকভাবে নিশানা করা হচ্ছে: রাশেদ খান মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, কাঁপছে কুয়েত ও বাহরাইন আর্জেন্টিনা -মিশর ম্যাচের মতোই ভালো মানের রেফারিং চান ফ্রান্সের কোচ দেশম ফ্রান্স ম্যাচের আগে মরক্কো শিবিরে বড় ধাক্কা রংপুরে এনসিপি সমাবেশে অভিযোগ ‘ জুলাই বিপ্লবে নেতৃত্ব দানকারীদের হত্যা করতেই সাভারে হামলা’
​বেরোবিতে শহীদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-এর দ্বিতীয় মৌসুমের শুভ উদ্বোধন

​বেরোবিতে শহীদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-এর দ্বিতীয় মৌসুমের শুভ উদ্বোধন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘শহীদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠান। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি লড়াইয়ে অবতীর্ণ হয় মার্কেটিং বিভাগ এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ।

স্টাফ করেসপন্ডেন্ট ।। বেরোবি ।। বাতয়ন২৪ডটকম ।। ০৫ জুলাই ২০২৬

​আজ রবিবার (৫ জুলাই) সকাল ১০টায় টুর্নামেন্টের উদ্বোধনী আনুষ্ঠানিকতা শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন, জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে ৩৬ সেকেন্ডের নীরবতা পালন এবং বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন শহীদ আবু সাঈদের পিতা জনাব মকবুল হোসেন।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শওকাত আলী শহীদ আবু সাঈদসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, “আমার তত্ত্বাবধানে দ্বিতীয়বারের মতো এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে শহীদ আবু সাঈদ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। এবারের আসরে ছেলেদের ২২টি বিভাগ এবং মেয়েদের ৪টি বিভাগের মধ্যকার ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। আমাদের গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাগুলোর প্রচলন বর্তমানে কমে গেলেও ফুটবল কিন্তু সবসময়ই আমাদের মাঝে জনপ্রিয়। আমরা শহীদ আবু সাঈদকে বুকে ধারণ করে সফলভাবে এই টুর্নামেন্ট সম্পন্ন করব এটাই প্রত্যাশা।”

আবু সাঈদের বড় ভাই রমজান আলী বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমার ভাইয়ের স্মরণে যে আয়োজন করছে এর জন্য অসংখ্য ধন্যবাদ। আবু সাঈদ সহ সকল শহীদদের নাম যুগে যুগে যুগে লালিত হবে তাদের স্মরণ করা হবে এটাই আমাদের প্রত্যাশা।

​বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো: ফেরদৌস রহমান বলেন, “২৪-এর গণআন্দোলনে যারা শহীদ ও আহত হয়েছেন, তাদের সকলের প্রতি গভীর সমবেদনা জানাই। আপনারা জানেন, দীর্ঘদিন আমাদের বিশ্ববিদ্যালয়ে সব ধরনের টুর্নামেন্ট বন্ধ ছিল। মাননীয় উপাচার্য স্যারের আন্তরিক হস্তক্ষেপে আমরা পুনরায় এই টুর্নামেন্টের আয়োজন করতে পেরেছি। টুর্নামেন্টটিকে সাফল্যমণ্ডিত করতে আমি সবার সহযোগিতা কামনা করছি।”

​উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো: শওকাত আলী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো: ফেরদৌস রহমান। এছাড়া অনুষ্ঠানটির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদের পিতা জনাব মকবুল হোসেন এবং সভাপতির দায়িত্বে উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর আহ্বায়ক মো: ইসমাইল হোসেন।

 

বাতায়ন২৪ /  ইউনুচ রাতুল

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com