সংবাদ শিরোনাম :
রংপুরে চাঞ্চল্যকর চার খুন ময়না তদন্তের প্রতিবেদন প্রস্তুত: শ্রাদ্ধ সম্পন্ন খাগড়াছড়ি পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি রংপুরে চাঞ্চল্যকার ফোর মার্ডার: তদন্ত সংস্থা বদল রংপুরে ফোর মার্ডারে শার্টকান্ড: পুলিশ কর্মকর্তার দাবি কাকতালিয় হামের টিকা দেওয়ায় পর গুরুতর অসুস্থ শিশু, তিন সার্জারিতেও মেলেনি আরোগ্য রংপুর মহানগরীর হারাগাছে রাজমিস্ত্রীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে সপরিবারে শিক্ষককে হত্যার প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ: খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে নিজ বাড়ি থেকে সাবেক শিক্ষক এবং তার স্ত্রী, ছেলে মেয়ের লাশ উদ্ধার: গ্রেফতার ২ রংপুরে নিজ বাড়ি থেকে জেলা স্কুলের সাবেক শিক্ষক তার স্ত্রী ও ছেলে মেয়ের লাশ উদ্ধার বদরগঞ্জে সুধাংশুর বেপরোয়া মাদক সিন্ডিকেট: বাধা দেয়ায় গ্রামবাসীর ওপর হামলা
গাইবান্ধার সুন্দরগঞ্জে আগামী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গাইবান্ধার সুন্দরগঞ্জে আগামী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আদিল

গাইবান্ধার সুন্দরগঞ্জে আগামী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার ৭৬ হাজার ৫০০ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বাতয়ন২৪ডটকম ।। সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি ।। ২৫ জুন ২০২৬

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৩টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়াম হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর বসাক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান তুলি

সভায় আরও বক্তব্য দেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফারহানা বিনতে ফারুক, ডেন্টাল সার্জন ডা. শাহারুল ইসলাম সাগর, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাঁধন কুমার, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মো. জুলফিকার আলী সরদার চন্দন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. আনোয়ারুল ইসলাম, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ. মান্নান আকন্দ, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জয়ন্ত সাহা যতন এবং সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. খিজির উদ্দিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় জানানো হয়, আগামী ২৮ জুন (রোববার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন কেন্দ্রে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। এদিন ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

ক্যাম্পেইন বাস্তবায়নে উপজেলার ৩৬১টি কেন্দ্রে ৭২২ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্টরা শতভাগ শিশুকে এই কর্মসূচির আওতায় আনতে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং সার্বিক সহযোগিতা কামনা করেন।

সভায় বক্তারা বলেন, শিশুদের দৃষ্টিশক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা ও স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করতে ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নির্ধারিত দিনে শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।

বাতায়ন২৪ডটকম।। মাহমুদুল হাসান

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com