সংবাদ শিরোনাম :
রংপুরে গণমিছিল ও সমাবেশ, জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জামায়াতের জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের অদম্য জুলাই মিছিল রংপুর চিরিয়াখানার অব্যবস্থাপনা, জরাজীর্ণতা ও অতিরিক্ত ফি আদায়ে ক্ষুব্ধ দর্শনার্থীরা রংপুরে ১৭ লাখে এএসআই পদে চাকরি, জালিয়াত চক্রের ৪ সদস্য গ্রেফতার পীরগাছায় ছাত্রীকে অনৈতিক প্রস্তাব: শিক্ষার্থীদের ক্ষোভের মুখে পদচ্যুত ভারপ্রাপ্ত অধ্যক্ষ ‘লন্ডন-শিলংয়ে যাইনি, তাহলে গুপ্ত বলছেন কেন?’ চলতি মাসেই যেভাবে ৮ দিনের ছুটি মিলছে সরকারি চাকরিজীবীদের দাশিয়ারছড়া: এক যুগেও কাটেনি বৈষম্য ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের গণমিছিল
ভুরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

ভুরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি # বাতায়ন২৪

 

সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। বক্তারা চোরাচালান, মাদক, নারী ও শিশু নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ, সন্ত্রাস ও নাশকতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত তুলে ধরেন।

বক্তব্য রাখেন, সরকারি কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ এস খোকন, ভুরুঙ্গামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সুজন, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক রুকনুজ্জামান।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ বলেন, উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। চোরাচালান ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। পাশাপাশি যানজট নিরসন, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, বাজার নিয়ন্ত্রণ, মোবাইল কোর্ট পরিচালনা সহ সামাজিক অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন ও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশিকুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সরওয়ার তৌহিদ, ভুরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আসাদুজ্জামান বুলবুল, সোনাহাট ডিগ্রি কলেজ অধ্যক্ষ বাবুল আকতার, বীর মুক্তিযোদ্ধা, বিজিবি প্রতিনিধি, আনসার প্রতিনিধি, ইউপি চেয়ারম্যান, শিক্ষক প্রতিনিধি ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

বাতায়ন২৪/নাহিদ হাসান

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com