সংবাদ শিরোনাম :
বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবি হলেন রংপুরের আরিফুল ইসলাম  প্রধানমন্ত্রীর উপহারের টাকা পেলেন রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বৃহত কর্মসূচি প্রণয়ন করবে: বাছির জামাল রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা, হরমুজ বন্ধ থাকবে : প্রথম বক্তৃতায় মোজতবা খামেনি বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে আরপিএমপির সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোন শনাক্ত করতে পারছে না ইসরায়েল গণতন্ত্র শক্তিশালী করতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান মোশাররফের জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখবে, আশা স্পিকারের
দেশের জন্য শহীদ আবু সাঈদের মত বুক পেতে দিতে রাজি আছি: জামায়াত আমির (ভিডিও)

দেশের জন্য শহীদ আবু সাঈদের মত বুক পেতে দিতে রাজি আছি: জামায়াত আমির (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

দেশের জন্য শহীদ আবু সাঈদের মত বুক পেতে দিতে রাজি আছি,  কিন্তু দেশের এক ইঞ্চি জমির সম্মান কারো কাছে বন্ধক রাখবো না বলে ঘোষণা দিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন জামায়াত ক্ষমতায় গেলে শহীদ আবু সাঈদসহ জুলাই বিপ্লবে সকল শহীদদের বিচার সবার আগে করা হবে।
শনিবার সকাল ৯ টায় রংপুরের পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত এবং পরিবারের সাথে দেখা করার পর সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি। এ সময় তার সাথে সাথে ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব ও রংপুর তার আসনের এমপি প্রার্থী আখতার হোসেন, জামাতের সহকারি সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, রংপুর ছয় আসনের এমপি প্রার্থী মাওলানা নুরুল আমিন, ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল মোঃ সিগবাতুল্লাহ প্রমুখ
ডাক্তার শফিক বলেন,  “আমরা অঙ্গীকার ব্যক্ত করছি, শহীদ আবু সাঈদ এবং তার সঙ্গীরা যারা জীবন দিয়ে আমাদেরকে মুক্ত করেছেন। আমাদের ঘাড়ে তারা যে দায়িত্বের বোঝা রেখে গেছেন। আমানতের যে বোঝা রেখে গেছেন। আমাদের জীবন দিয়ে হলেও তাদের সেই আমানত আমরা রক্ষা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।”
ডাক্তার শফিক বলেন, ” তাদের যে আকাঙ্ক্ষা ও প্রত্যাশা ছিল। একটি দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত ফ্যাসিবাদ মুক্ত আধিপত্যবাদমুক্ত দুঃশাসন মুক্ত, একটি মানবিক বাংলাদেশ গড়ার। যে বাংলাদেশের সকল ধর্ম বর্ণের মানুষ মিলেমিশে শান্তিতে বসবাস করবে। এবং যার যার যোগ্যতা অনুযায়ী দক্ষতা অনুযায়ী জাতি গঠনে উন্নয়নে অবদান রাখবে। এখানে কোন ধরনের বৈষম্য হবে না। তারা রাস্তায় নেমে স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা সেই ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ। আল্লাহ আমাদেরকে এই কমিটমেন্ট পূরণ করার তৌফিক দান করুক। “
জামাত আমির বলেন, ” বাস্তবায়নের কাজ করে যাব ইনশাআল্লাহ। আমাদের নিজস্ব কোনো এজেন্ডা নাই। আপনারা দেখেছেন ২৪ সালের  ৫ আগস্ট এর পর থেকে এপর্যন্ত আমরা কোন চাঁদাবাজি করি নাই, আমরা কোন দখলদারি করি নাই। আমরা কোন দুর্নীতি করি নাই। আমরা মামলা দিয়ে মানুষকে হয়রানি করি নাই। আমরা কারো উপর ব্যক্তিগতভাবে কোন প্রতিশোধ নেই নাই। “
ডাক্তার শফিক বলেন, ” জুলাই পরবর্তী সময়ে  আমরা চেয়েছি করেছি একটি শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জাতিকে ঐক্যবদ্ধ করতে। আমরা আমাদের জাতিকে বিভক্ত করতে দেব না। এই বিভক্তির অবসান ঘটানোর জন্যই আমরা ১০ দলীয় জোট একত্রিত হয়েছি। দশে মিলে আপনাদের সামনে এসে হাজির হয়েছি। আমরা বাংলাদেশের ৩০০ আসনে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিভিন্ন দল থেকে আমরা প্রার্থী দিয়েছি। এ সময় তিনি সেখানে ১০দলের প্রার্থী মাওলানা নুরুল আমিনকে পরিচয় করিয়ে দেন। “
জামায়াত আমির বলেন, “আমরা কথা দিচ্ছি জীবন যাবে তবুও মাথা নত করবো না। যেভাবে আবু সাঈদরা বুক চিতে দিয়েছিল। দেশের জন্য ওইভাবে বুক পেতে দিতে রাজি আছি। কিন্তু দেশের এক ইঞ্চি জমির সম্মান কারো কাছে বন্ধক রাখবো না। আল্লাহ যেন এই তৌফিক দান করেন। আমরা সবাই মিলে এগিয়ে যাব ইনশাআল্লাহ। “
 ডাঃ শফিক বলেন, ” আমরা চাই অবিলম্বে শহীদ আবু সাঈদ সহ সকল শহীদের হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করে দোষীদের শাস্তি দেয়া হোক। এই ব্যাপারে আমাদের অবস্থান একইবারই স্পষ্ট। শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের সকল পরিবারকে আমরা আমাদের মাথার তাজ করে রাখবো। এবং এটা বাস্তবে দেখবেন ইনশাআল্লাহ। এটা ঠোঁটের কথা নয় এটা মুখের কথা। “
এর আগে কবর জিয়ারতের আগে সেখানে উপস্থিত শহীদ আবু সাইদের পিতা মকবুল হোসেনকে জড়িয়ে আবে কাল্পুত হন জামাত আমি। পরে দোয়া কবর জিয়ারত শেষে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। এসময় সেখানে শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার এবং পরিবারটির পাশে থাকার প্রতিশ্রুতি দেন জামায়াত আমীর। পরে তিনি গাইবান্ধার পলাশবাড়ীর উদ্দেশ্যে রওনা দেন।
বাতায়ন২৪ডটকম।। মেজবাহুল হিমেল।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com