সংবাদ শিরোনাম :
রংপুরে অটো চুরি করে নিয়ে যাওয়ার সময় গণপিটুনিতে নিহত ২, বাঘের কামড়ে আহত শরীফা বেগমের অবস্থা আশংকা জনক ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযানে ফেন্সিডিল ও এস্কাফসহ দুইজন গ্রেপ্তার দিনাজপুরে ৮ম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার পীরগাছায় ওয়ারিশি জমি নিয়ে বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ ডিবি পুলিশের হাতকড়াসহ মাদক ব্যবসায়ী বিএনপি নেতার পলায়ন তারাগঞ্জ মডেল প্রেসক্লাবে দুঃসাহসিক চুরি ও ভাংচুর, থানায় অভিযোগ তারাগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু, আহত পরিবার পরিকল্পনা পরিদর্শক রংপুরে খানকা শরিফের সীমানাপ্রাচীর ভাঙচুর, মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাত এপ্রিলের পর সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম, ব্যারেলপ্রতি ১১৬ ডলার ছাড়াল ব্রেন্ট ক্রুড
ভুরুঙ্গামারীতে ইউনিয়ন আওয়ামীলীগের ২ নেতা গ্রেফতার

ভুরুঙ্গামারীতে ইউনিয়ন আওয়ামীলীগের ২ নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট, কুড়িগ্রাম।। বাতায়ন২৪ডটকম।।

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন, আন্ধারীঝাড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোলায়মান ইসলাম (২৭) , শিলখুড়ী ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক আব্দুর রাজ্জাক (৫৭)।

গত মঙ্গলবার (১৩ জানুয়ারি ) সোলায়মান ইসলাম কে বামুনের কুঠি (আন্ধারীঝাড়) থেকে, আব্দুর রাজ্জাক কে শিলখুড়ী ইউনিয়নের শালজোড় গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ ।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতা বিরোধী বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বাতায়ন২৪ডটকম।। নাহিদ হাসান।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com