সংবাদ শিরোনাম :
বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবি হলেন রংপুরের আরিফুল ইসলাম  প্রধানমন্ত্রীর উপহারের টাকা পেলেন রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বৃহত কর্মসূচি প্রণয়ন করবে: বাছির জামাল রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা, হরমুজ বন্ধ থাকবে : প্রথম বক্তৃতায় মোজতবা খামেনি বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে আরপিএমপির সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোন শনাক্ত করতে পারছে না ইসরায়েল গণতন্ত্র শক্তিশালী করতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান মোশাররফের জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখবে, আশা স্পিকারের
জাতীয় পার্টির মনোনয়নের বৈধতার ক্ষেত্রে আখতারের আপত্তি, আগামী নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি (ভিডিও)

জাতীয় পার্টির মনোনয়নের বৈধতার ক্ষেত্রে আখতারের আপত্তি, আগামী নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

জাতীয় পার্টির মনোনয়নের বৈধতার ক্ষেত্রে আপত্তি জানিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগকে ফ্যাসিবাদী করে তোলার সহযোগিতার কারণে দলটিকে (জাতীয় পার্টি) আগামী নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

শুক্রবার (২ জানুয়ারী)সন্ধায় রংপুর ডিসি অফিসের সম্মেলন কক্ষে যাচাই-বাছাইয়ের সময় জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বৈধ করার ঘটনায় আপত্তি জানানোর পর সাংবাদিকদের সাথে আলাপকালে এই দাবি করেন তিনি।

আখতার বলেন,‘ বাংলাদেশে গেলো ১৬ বছর যে ফ্যাসিবাদ বসেছিল। যে স্বৈরাচার চেপে বসেছিল। সেই স্বৈরাচার একদিনে তৈরি হয় নি, একা একাও তৈরি হয় নি। সেই স্বৈরাচারতে তৈরি করা হয়েছে। সেই স্বৈরাচারের পক্ষে বৈধতা উৎপাদন করা হয়েছে। সেই স্বৈরাচারকে টিকিয়ে রাখার জন্য সব ধরণের ব্যবস্থা  করেছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির ব্যাপারে আমরা সরকারের কাছে বারংবার আবেদন জানিয়েছি। যারা ষ্বৈরাচারের দোসর। যারা ফ্যাসিবাদী, যারা ফ্যাসিবাদকে বৈধতা দিয়েছে। তারা কোনভাবেই সামনের নির্বাচনে অংশ নিতে পারবে না।’

জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়নে আপত্তির বিষয়ে যুক্তি দেখিয়ে আখতার বলেন, ‘ দুর্ভাগ্যের বিষয় হলো বর্তমান আইনের ফাঁক ফোকর রেখে ফ্যাসিবাদের দোসর যারা আছেন। তাদেরই একজন প্রার্থী , তিনি ওই দলের সাথে সম্পৃক্ত। ওই দলের মনোয়ন পত্র তিনি  দাখিল করেছেন। সেই মনোনয়নের ব্যাপারে যখন আপত্তির কথা বলা হয়েছে। আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপত্তি তোলার পর্বের সময় রিটার্নিং কর্মকর্তার কাছে বাংলাদেশের সকল জনগণের পক্ষ থেকে ফ্যাসিবাদের দোসরের ব্যাপারে আপত্তি উত্থাপন করেছি। ’

আইনের ম্যারপ্যাচে জাতীয় পার্টির মনোনয়ন বৈধ করার অভিযোগ তুলে আখতার বলেন, ‘  আমাদের আপত্তি সত্তেও তার মনোনয়ন পত্রকে  আইনি যাচাই-বাছাইয়ের কথা বলে বৈধ ঘোষণা করা হয়েছে। আমরা তারপরেও আমরা এক্ষেত্রে আপত্তি জানিয়ে রেখেছি। আমরা বাংলাদেশের জনগনের কাছে। বাংলাদেশের সকল রাজনৈতিক দল, যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন। তাদের সকলের কাছে থেকে আমরা একটা কথা খুব স্পস্ট করে দিতে চাই। হয়তো আইনের প্যাচ দিয়ে নানাভাবে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের নানাধরণের চক্রান্ত হতে পারে। কিন্তু যারা আমরা জুলাইয়ে সম্মুখ সারিতে অংশ গ্রহন করেছি। যারা জুলাইতে রক্ত দেয়ার জন্য রাজপথে এসেছিলাম। আমরা কোনভাবেই বাংলাদেশে ফ্যাসিবাদিদের রাজনীতি, কোন রাজনৈতিক অংশগ্রহন,  রাজনৈতিক পুনর্বাসন আমরা দেখতে চাই না ‘

২৬ এর নির্বাচনে জাতীয় পার্টিকে অযোগ্য ঘোষণা দাবি জানিয়ে আখতার বলেন, ‘ আমরা মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের সকল জনগণের কাছে। বাংলাদেশ সরকারের কাছে নির্বাচন কমিশনের কাছে ফ্যাসিবাদের দোসরদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহন করে তাদেরকে ২৬ এর নির্বাচনে অযোগ্য হিসেবে ঘোষণা করার জন্য  জোড়ালো দাবি উপস্থাপন করছি।’

জাতীয় পার্টির মনোনয়ন বৈধতার ব্যপারে প্রয়োজনে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়ে আখতার বলেন, ‘আজকের বাছাই পর্বে লিখিতভাবে আপত্তির সুযোগের কথা তারা আমাদের পূর্বে জানান নি। সেকারনে আমরা মৌখিকভাবে আমাদের আপত্তি জানিয়েছি। যদি আইনগতভাবে লিখিত আপত্তি এবং আইনগতভাবে মোকাবেলা করার কোন সুযোগ থাকে। তাহলে সেই সময়টারে ফরমালি আমাদের পক্ষ থেকে জাতীয় পার্টির মনোনয়ন বৈধতারে বিরুদ্ধে আপত্তি উপস্থাপন করবো।’

জামায়াতের সাথে এখনও আসন ভাগাভাগি চুড়ান্ত হয়নি দাবি করে  আখতার বলেন, ‘সংস্কার বাস্তবায়ন , ‘ বিচারকে দৃশ্যমান করে তোলা দুর্নীীতমুক্ত আধিপত্যবাদ মুক্ত এক বাংলাদেশ গড়ার স্বার্থে এনসিপি জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন আটদলীয় জোটের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য আমরা একত্রে একটা সিদ্ধান্ত্র গ্রহন করেছি। একত্রে আমরা নির্বাচনী কার্যক্রমগুলো পার দিতে চাই। এমতাবস্থায় এনসিপি এবং জামায়াতের মধ্যে আসন বিন্যাস নিয়ে এখনও আলোচনা চলমান রয়েছে। খুবঅল্প সময়ের মধ্যে  কতটা আসনে কিভাবে হবে সেটা আমরা সুরাহা করবো।’

 এনসিপির আপত্তির বিষয়ে রংপুর-৪ আসনের জাতীয় পার্টির মনোনয়ন বৈধ হওয়া প্রার্থী মাহবুবুর রহমান বলেন, ‘কার কোথায় মামলা কিভাবে করেছে। সেটা আপনারাও জানেন। আমরাও জানি। বিষয়টি নিয়ে প্রধান উপদেস্টা থেকে শুরু করে সবাই জানে। এটা আসলে আইনশৃঙখলা বাহিনী আছে সেটা তদন্ত করবেন। তদন্ত করে সুনির্দিষ্ট ফয়সালা তারা দিবেন। আমার বিষয়ে দাপ্তরিকভাবে যারা দায়িত্বে আছেন। তারা সুচিন্তিত মতামত দিয়েছেন। এটা নিয়ে আমার মনে হয় দ্বিতীয় কোন প্রশ্ন থাকার কথা না।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com