সংবাদ শিরোনাম :
রংপুর মহানগরীর হারাগাছে রাজমিস্ত্রীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে সপরিবারে শিক্ষককে হত্যার প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ: খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে নিজ বাড়ি থেকে সাবেক শিক্ষক এবং তার স্ত্রী, ছেলে মেয়ের লাশ উদ্ধার: গ্রেফতার ২ রংপুরে নিজ বাড়ি থেকে জেলা স্কুলের সাবেক শিক্ষক তার স্ত্রী ও ছেলে মেয়ের লাশ উদ্ধার বদরগঞ্জে সুধাংশুর বেপরোয়া মাদক সিন্ডিকেট: বাধা দেয়ায় গ্রামবাসীর ওপর হামলা ভারতকে সীমান্ত হত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খান তেল-গ্যাসসহ নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আনার আহ্বান মিয়া গোলাম পরওয়ারের ২৪ এর জুলাই আন্দোলনে যে হত্যাকান্ড ঘটেছে তা রাষ্ট্রীয় মানবাধিকার লংঘন: অতিরিক্ত ডিআইাজি- আব্দুর রাজ্জাক রাষ্ট্রপতি ও মহাসচিবকে স্বাগত জানিয়ে রংপুর মহানগর বিএনপির শুভেচ্ছা মিছিল: উন্নয়ন বৈষম্য দূর হওয়ার প্রত্যাশা হারাগাছে ঈমাম মুয়াজ্জিনের সাথে প্রতারণার অভিযোগে শোকজ বিএনপি নেতা
খুলনায় এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি

খুলনায় এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি

স্টাফ করেসপন্ডেন্ট, খুলনা।। বাতায়ন২৪ডটকম।।

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন শ্রমিক শক্তির বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে সোনাডাঙ্গা এলাকায় প্রকাশ্যে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এনসিপির খুলনা জেলা ও মহানগরের সংগঠক সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, সোনাডাঙ্গা এলাকায় মোতালেব সিকদা গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। তবে তার অবস্থা আশঙ্কাজন।

ওসি রফিকুল ইসলাম বলেন, সোনাডাঙ্গা সার্জিক্যাল ক্লিনিকের আশপাশে তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তদন্ত চলছে, পরবর্তীতে বিস্তারিত জানানো সম্ভব হবে।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com