সংবাদ শিরোনাম :
মিঠাপুকুরে নৈশকালীন প্রীতি ইনডোর ফুটবলে, পায়রাবন্দকে হারিয়ে কাফ্রিখাল বিজয়ী শেখ হাসিনার পোষ্য পুত্র খ্যাত বাবু চৌধুরীর অপসরাণ ও গ্রেফতার দাবি, হিমাগার ভাড়া ৫:২০টাকা করার দাবিতে মহাসড়ক অবরোধ রংপুর রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ আবদুল মাবুদ রংপুরে ৩৪ বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-ব্যক্তিকে সহায়ক উপকরণ, ১ হাজার পরিবার পেল ৩ হাজার গাছের চারা প্রধানমন্ত্রীর নিকট ৮ দফা দাবিতে গঙ্গাচড়ার কৃষকদের স্মারকলিপি নেপালে আকর্ষিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান রংপুরে চাঞ্চল্যকর চার খুন: গনপতি চক্রবর্তির বাসার ছাদে পানি: ঘরের ভিতরে নেই: রংপুরে চাঞ্ছল্যকর ৪ খুন: শ্মশানের পাহাদার আদালতে কি স্বাক্ষ্য দিলেন রংপুরে আলোচিত শিক্ষক পরিবার হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা মিলাদুন্নবী উপলক্ষে কারমাইকেল কলেজে ‘নাতে রাসুল সন্ধ্যা’ অনুষ্ঠিত
এক দিনের সফরে রংপুরে আসছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা

এক দিনের সফরে রংপুরে আসছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ মঙ্গলবার (২৫শে নভেম্বর) রংপুর জেলা সফরে আসছেন।

 

সফরসূচি অনুযায়ী, উপদেষ্টা বিকাল ৩টা ৩০ মিনিটে রংপুর মেডিক্যাল কলেজ অডিটোরিয়ামে ‘নারী-শিশুর সুরক্ষায়, জনতার কাতারে সরকার’ শীর্ষক প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। এরপর তিনি বিকাল ৪টা ৩০ মিনিটে একই স্থানে ‘Child Sensitive Social Protection in Bangladesh (CSPB) Phase II’ –এর কর্মকর্তা এবং উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করবেন।

 

ওই দিন উপদেষ্টা রাত ৮টা৩৫ মিনিটে ঢাকার উদ্দেশে সৈয়দপুর বিমানবন্দর ত্যাগ করবেন। উল্লেখ্য, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব তারেক মোহাম্মদ জাকারিয়া স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য জানানো হয়েছে।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com