সংবাদ শিরোনাম :
বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবি হলেন রংপুরের আরিফুল ইসলাম  প্রধানমন্ত্রীর উপহারের টাকা পেলেন রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বৃহত কর্মসূচি প্রণয়ন করবে: বাছির জামাল রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা, হরমুজ বন্ধ থাকবে : প্রথম বক্তৃতায় মোজতবা খামেনি বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে আরপিএমপির সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোন শনাক্ত করতে পারছে না ইসরায়েল গণতন্ত্র শক্তিশালী করতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান মোশাররফের জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখবে, আশা স্পিকারের
ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনায় তারেক রহমানের শোক

ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনায় তারেক রহমানের শোক

ফাইল ছবি

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

তারেক রহমানের ভাষ্য, নানা দুর্যোগ মোকাবেলা করে এগিয়ে চলার ইতিহাস বাংলাদেশের মানুষের আছে। তাই এই ভূমিকম্পের ক্ষতির মধ্য থেকেও দেশ ঘুরে দাঁড়াতে পারবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শুক্রবার সকালে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ছয়জনের মৃত্যু ও দু’ শতাধিক মানুষ আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক শোক–বার্তায় তারেক রহমান বলেন, এই প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবরে তিনি গভীরভাবে শোকাভিভূত। ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সংহতি জানিয়ে তিনি বলেন, ‘আমি মহান রাব্বুল আলামীনের কাছে দোয়া করছি, তিনি যেন ভূমিকম্পে হতাহতদের পরিবারবর্গকে শোক ও কষ্ট সহ্য করার ক্ষমতা দান করেন।’

দুর্যোগ প্রস্তুতি নিয়ে সরকারের ভূমিকায় হতাশা প্রকাশ করে শোকবিবৃতিতে তিনি আরো বলেন, সরকার আগে থেকেই সতর্ক থাকলে দুর্যোগ ব্যবস্থাপনার উন্নতি ঘটানোসহ মানুষকে সুরক্ষিত রাখা ও ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হতো।

তারেক রহমানের ভাষ্য, নানা দুর্যোগ মোকাবেলা করে এগিয়ে চলার ইতিহাস বাংলাদেশের মানুষের আছে। তাই এই ভূমিকম্পের ক্ষতির মধ্য থেকেও দেশ ঘুরে দাঁড়াতে পারবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।

বিবৃতিতে তিনি নিহতদের রুহের মাগফিরাত, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। একইসাথে তিনি জানান, দুর্গত মানুষের পাশে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com