সংবাদ শিরোনাম :
রংপুরে এক দিনের ব্যবধানে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু, গঙ্গাচড়ায় হত্যা মামলা রংপুরে হিন্দু যুবক কর্তৃক আল্লাহ ও কোরআন শরীফকে ব্যঙ্গ করে ভিডিও পোস্ট সাংবাদিকের কাজ সাংবাদিকতা করা, রাজনীতিবিদ হওয়া নয়: কামরুল ইসলাম অবশেষে দুর্ভোগের অবসান! নতুন সড়ক পেতে যাচ্ছে রংপুর নগরীর বোতলাপাড়াবাসী রংপুরে অটো চুরি করে নিয়ে যাওয়ার সময় গণপিটুনিতে নিহত ২, বাঘের কামড়ে আহত শরীফা বেগমের অবস্থা আশংকা জনক ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযানে ফেন্সিডিল ও এস্কাফসহ দুইজন গ্রেপ্তার দিনাজপুরে ৮ম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার পীরগাছায় ওয়ারিশি জমি নিয়ে বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ ডিবি পুলিশের হাতকড়াসহ মাদক ব্যবসায়ী বিএনপি নেতার পলায়ন
এনসিপির মনোনয়নপত্র নিলেন ‘স্যালুট’ দেওয়া সেই রিকশাচালক

এনসিপির মনোনয়নপত্র নিলেন ‘স্যালুট’ দেওয়া সেই রিকশাচালক

স্টাফ করেসপন্ডেন্ট,ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের স্যালুট দেওয়া রিকশাচালক সুজন ঢাকা-৮ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টা নাগাদ জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় অফিস থেকে তিনি মনোনয়ন সংগ্রহ করেন।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুজন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর আন্দোলনের সময় আমি স্যালুট দিয়েছিলাম। সে কারণে আমি নিজে বাছাই করে নিয়েছি ঢাকা-৮ আসন।

তিনি বলেন, বিগত ৫২ বছর শ্রমজীবীরা সরকার থেকে কিছু পায়নি। তারা সব থেকে বঞ্চিত হয়েছে। বিগত ১৭ বছর যে ফ্যাসিবাদ হয়েছে, তাদের বিরুদ্ধে যে কথা বললেই গুম-খুন করা হয়েছে। এখন আমি সংসদ নির্বাচনে দাঁড়াচ্ছি, বিভিন্নজন বিভিন্ন কথা বলছে। আমরা কারও কথা পরোয়া করি না।

তিনি আরও বলেন, আমার সঙ্গে কোনো কর্মী নেই। আমার সঙ্গে সাধারণ মানুষ আছে, ছাত্ররা আছে, প্রবাসীরা আছে। আমি দাঁড়াতে চানি সংসদে। কিন্তু আমার খারাপ লেগেছে, একজন যদি এতিমের টাকা মেরে সংসদে দাঁড়াতে পারে, রিকশাওয়ালা কি দোষ করেছে? আমি জনগণের পক্ষে। রিকশাওয়ালা, শ্রমিকদের পক্ষে।

 বাতায়ন২৪ডটকম।।মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com