সংবাদ শিরোনাম :
রংপুর মহানগরীর হারাগাছে রাজমিস্ত্রীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে সপরিবারে শিক্ষককে হত্যার প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ: খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে নিজ বাড়ি থেকে সাবেক শিক্ষক এবং তার স্ত্রী, ছেলে মেয়ের লাশ উদ্ধার: গ্রেফতার ২ রংপুরে নিজ বাড়ি থেকে জেলা স্কুলের সাবেক শিক্ষক তার স্ত্রী ও ছেলে মেয়ের লাশ উদ্ধার বদরগঞ্জে সুধাংশুর বেপরোয়া মাদক সিন্ডিকেট: বাধা দেয়ায় গ্রামবাসীর ওপর হামলা ভারতকে সীমান্ত হত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খান তেল-গ্যাসসহ নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আনার আহ্বান মিয়া গোলাম পরওয়ারের ২৪ এর জুলাই আন্দোলনে যে হত্যাকান্ড ঘটেছে তা রাষ্ট্রীয় মানবাধিকার লংঘন: অতিরিক্ত ডিআইাজি- আব্দুর রাজ্জাক রাষ্ট্রপতি ও মহাসচিবকে স্বাগত জানিয়ে রংপুর মহানগর বিএনপির শুভেচ্ছা মিছিল: উন্নয়ন বৈষম্য দূর হওয়ার প্রত্যাশা হারাগাছে ঈমাম মুয়াজ্জিনের সাথে প্রতারণার অভিযোগে শোকজ বিএনপি নেতা
দিনাজপুর বোর্ডের চেয়ারম্যানের আগমন উপলক্ষে সবুজ শিক্ষালয়ে বর্ণিল সংবর্ধনা অনুষ্ঠান

দিনাজপুর বোর্ডের চেয়ারম্যানের আগমন উপলক্ষে সবুজ শিক্ষালয়ে বর্ণিল সংবর্ধনা অনুষ্ঠান

 

আজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় সবুজ শিক্ষালয় ও গ্রীন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ মাঠে এ বর্ণীল অনুষ্ঠানে আয়োজন করা হয়।

 

দিনাজপুর শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলামের সবুজ শিক্ষালয় পরিদর্শনকে ঘিরে আজ অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ও প্রাণবন্ত সংবর্ধনা অনুষ্ঠান। সকাল থেকেই শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। কুরআন তিলাওয়াত, গীতা পাঠ ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

স্বাগত বক্তব্যে সবুজ শিক্ষালয়ের প্রধান পরিচালক একরামুল হক প্রতিষ্ঠানের অগ্রযাত্রা, সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনার চিত্র তুলে ধরেন। পরে বক্তব্য রাখেন সাজু প্রামাণিক, সুন্দরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম রফিকুল ইসলাম এবং কলেজ পরিদর্শক মোঃ আবু সাইদ। বক্তারা নৈতিক শিক্ষা, শিক্ষার্থীদের চরিত্র গঠন, প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তার এবং আধুনিক শিক্ষাব্যবস্থার গুরুত্ব নিয়ে মূল্যবান মতামত প্রদান করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম বলেন, “মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে।” তিনি শিক্ষার্থীদের অতিরিক্ত মোবাইল ব্যবহার থেকে দূরে রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি তিনি সবুজ শিক্ষালয়ের শিক্ষার মান, শৃঙ্খলা ও পাঠ্যবহির্ভূত কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে পরিচালক একরামুল হক অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবুজ শিক্ষালয়কে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সব মিলিয়ে দিনটি সবুজ শিক্ষালয়ের ইতিহাসে স্মরণীয় এক দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com